ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ফেনীতে ছুরিকাঘাতে আলমগীর হোসেন সোহাগ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের পশ্চিম ফাজিলপুর রাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ঘটনার ছয় ঘণ্টার মধ্যে ঘাতক নুরুজ্জামান এরশাদকে ফেনী ছাগলনাইয়ার পাঠান নগর থেকে আটক করে পুলিশ।

নিহত আলমগীর হোসেন সোহাগ উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, ঘাতক এরশাদ একটি মামলায় কারাগারে আটক থাকার পর পাঁচ দিন আগে জামিনে বের হয়ে আসেন। পূর্বশত্রুতার জেরে কথাকাটাকাটির একপর্যায়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোহাগকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন এরশাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহাগের স্ত্রী শারমিন আক্তার জানান, স্থানীয় এরশাদ নামে এক ব্যক্তির সঙ্গে আমার স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডা ও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে এরশাদ আকস্মিক ছুরিকাঘাত করে আমার স্বামীকে হত্যা করে। এরশাদ কয়েকদিন আগেই কারাগার থেকে বের হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. রুহুল মহসিন বলেন, ‘নিহত সোহাগের বুকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল আলম সিদ্দিকী কালবেলাকে জানান, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এরশাদকে ছাগলনাইয়া থেকে আটক করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X