কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

যুবদল এদেশের আন্দোলনের প্রাণ ও আশা আকাঙ্ক্ষার প্রতীক : সেলিমুজ্জামান

কাশিয়ানীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
কাশিয়ানীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, যুবদল এদেশের আন্দোলনের প্রাণ ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের যে কোনো ক্রান্তি লগ্নে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। স্বাধীনতা সার্বভৌমত্ব, মানচিত্র ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়। নির্বাচনকে সামনে রেখে আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদবিরোধী। তরুণ-যুবকদের রাজনৈতিক ভাবনাকে ধারণ করে জাতি বিনির্মাণে স্বনির্ভর দেশ গঠনে সকলের ভূমিকা থাকবে অবিস্মরণীয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুর রহমান পাবেলের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার, বাবার ব্রেন টিউমার, টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১০

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১১

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১২

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৩

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৪

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৭

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৮

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৯

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

২০
X