স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

পাকিস্তানের সমালোচনায় মাতেন শোয়েব আখতার।  ‍ছবি : সংগৃহীত
পাকিস্তানের সমালোচনায় মাতেন শোয়েব আখতার। ‍ছবি : সংগৃহীত

জমজমাট ভিড়, আলো ঝলমলে গ্যালারি—সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল ভারত-পাকিস্তান লড়াই মানেই হাড্ডাহাড্ডি উত্তেজনা। কিন্তু মাঠে দৃশ্যটা হলো একেবারেই উল্টো। পাকিস্তানের বাজে পারফরম্যান্সে ভারত সহজেই ম্যাচ জিতে নিল ৭ উইকেট হাতে রেখে। নিজ দেশের ক্রিকেটাদের এমন জঘন্য পারফরম্যান্সে সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার।

সাবেক এই ফাস্ট বোলার মনে করেন, পাকিস্তান দলের বর্তমান ক্রিকেটাররা ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না। এই দলের কাছে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা না করার কথাও বলেন তিনি।

ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে শোয়েব আখতার বলেন, ‘আগে ব্যাট করুক কিংবা পরে পাকিস্তান ১৩০ এর বেশি করতে পারত না। সেটাই হয়েছে। হতাশাজনক পারফরম্যান্স বলা যাবে না। ভালো দিক হলো সাইম আইয়ুবকে আমরা স্পিনার হিসেবে পেয়েছি। খুব ভালো ব্যাপার।’

পাকিস্তানের ক্রিকেটারদের কোনো কৌশল নেই বলেও মন্তব্য করেন সাবেক গতি তারকা। সূর্যকুমার যাদবের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেটের মান কেমন সেটা প্রকাশ হয়ে গেল। কোনো কৌশল নেই, সিঙ্গেল নিতে পারে না। এমনকি আমাদের মানসম্পন্ন ব্যাটারও নেই। ভারতের সূর্যকুমার যাদবকে দেখুন। সুইপ মারছে, কাট করছে, আবার সিঙ্গেলও নিচ্ছে। মানের দিক থেকে আমাদের অনেক ঘাটতি আছে। আমরা সহযোগী দেশগুলোর চেয়ে সামান্য একটু ভালো দল।’

রোববার পাকিস্তান টস জিতে ব্যাট করতে নেমেই হোঁচট খায়। সাহিবজাদা ফারহানের (৪০) ইনিংস কিছুটা ভরসা দিলেও তিনি ব্যাটিং করেছের কচ্ছপ গতিতে। শেষদিকে শাহিন শাহ আফ্রিদি ঝড়ো ১৬ বলে ৩৩ রানের ইনিংস পাকিস্তানকে কোনোমতে ১২৭ রানে পৌঁছে দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জবাবটা ছিল একেবারেই সহজ-সাবলীল। দাপুটে ব্যাটিংয়ে ১৫.৫ ওভারেই তারা লক্ষ্যে পৌঁছে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১০

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১২

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৩

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৪

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৫

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৬

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৭

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৮

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৯

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

২০
X