কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নতুন করে গাজায় বিমান হামলা, নিহত ১৮

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৮ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়বে।

বুধবার (২৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে শর্ত ভঙ্গ করে নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত রেখেছে হামাস।

গাজা সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিমান সাবরা এলাকা, শাতি শরণার্থীশিবির ও আল-শিফা হাসপাতালের আশপাশে হামলা চালায়। কামান থেকেও গোলা ছোড়া হয় দেইর আল-বালাহ এলাকার পূর্বাংশে।

ইসরায়েলি হামলার আগে রাফায় অবস্থান করা আইডিফের ওপর গুলির ঘটনা ঘটে। তারা অভিযোগ করেছে, রাফায় সন্ত্রাসী বাহিনী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সেনা আহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েল জানতে পেরেছে, দক্ষিণ গাজার রাফায় অবস্থানরত ইসরায়েলি সেনারা সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিকভাবে আহতের তথ্য এলেও বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, ইসরায়েলি সৈন্যরা আক্রমণকারীদের দিকে পাল্টা গুলি চালায়। তবে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, রাফা এলাকায় ইসরায়েলি কামান থেকে গোলা ছোড়া হয়েছে।

পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাসিন্দা নতুন করে হামলার স্থান ছেড়ে যাচ্ছেন। তবে হামাস এক বিবৃতিতে বলেছে, তারা চুক্তি মেনে চলছে। নতুন করে সংঘাতের দায় ইসরায়েলের ওপর বর্তায়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X