কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

৫০০ সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সরকারি অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করার পদক্ষেপ নিয়েছে।

শনিবার (৩০ আগস্ট) ভিওএ-র মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান কারি লেক জানান, এ সিদ্ধান্তে সরকারি আমলাতন্ত্র কমবে, সেবার মান বাড়বে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে। তবে কর্মীদের একটি ইউনিয়ন একে ‘অবৈধ’ বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণা মোকাবিলায় ভিওএ প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। সংস্থার আদালত নথি অনুযায়ী, ৫৩২টি পদ বাতিল হবে, যার মধ্যে অধিকাংশই ভিওএ’র। এতে ভিওএ-তে মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবে।

এর আগে জুনে কারি লেক ৬৩৯ জনকে বরখাস্তের নোটিশ দিয়েছিলেন, কিন্তু কাগজপত্রের জটিলতায় তা বাতিল করা হয়। এরপর কিছু কর্মী মামলা করেন। শুক্রবার রাতের ঘোষণার ঠিক একদিন আগে আদালত রায় দিয়েছিল, ভিওএ’র পরিচালক মাইকেল আব্রামোভিৎজকে বরখাস্ত করার সময় প্রশাসন নিয়ম মেনে চলেনি।

সমালোচকরা বলছেন, ভিওএ-কে সংকুচিত করার এ উদ্যোগ আসলে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নরম কূটনৈতিক শক্তি দুর্বল করার শামিল।

ভিওএ বর্তমানে প্রায় ৫০টি ভাষায় টিভি, রেডিও ও অনলাইন কনটেন্ট প্রচার করে থাকে। সূত্র : বিবিসি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X