স্পোটস ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

নাঈমকে ফিরিয়ে শানাকার উল্লাস। ছবি : সংগৃহীত
নাঈমকে ফিরিয়ে শানাকার উল্লাস। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ২৫৮ রানের জবাবে উড়ন্ত সূচনার পর ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শেষ ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। লিটন দাস ১৫ রান করে ওয়াল্লাগের শিকার হন।

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ। কুশাল মেন্ডিস ও সামারাবিক্রমার জোড়া ফিফটিতে বাংলাদেশকে ২৫৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে বিনা উইকেটে দলীয় ৫০ পূর্ণ করার পর হঠাৎই ছন্দপতন ঘটেছে বাংলাদেশের।

শ্রীলঙ্কার ২৫৮ রানের জবাবে প্রথম পাওয়ার প্লেতে দলীয় ৫০ রান পার করে বাংলাদেশ। ৫৫ রানের মাথায় টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন লঙ্কান অধিনায়ক শানাকা। মিরাজকে ২৮ রানে সাজঘরে ফেরত পাঠান শানাকা। আরেক ওপেনার নাঈম শেখও টেস্ট মেজাজে ৪৬ বল খেলে ২১ রানে লঙ্কান অধিনায়কের দ্বিতীয় শিকারে পরিণত হন। ৭০ রানের সময় অধিনায়ক সাকিব ৩ রানে পাথারিনার শিকার হন।

এর আগে টস হেরে ইনিংস উদ্বোধন করতে নেমে দুর্দান্ত শুরু পায় শ্রীলঙ্কা। দলীয় ৩৫ রানের মাথায় ওপেনার করুনারত্নেকে ১৭ রানে আউট করেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন নিশাঙ্কা ও মেন্ডিস। তবে শরীফুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ৪০ রানে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। ক্যারিয়ারের ২৪তম ফিফটি তুলে শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মেন্ডিস।

শ্রীলঙ্কার দলীয় ১৪৪ রানে চারিথ আশালঙ্কাকে অধিনায়ক সাকিবের ক্যাচ পরিণত করেন তাসকিন। এর ২২ রান পর লঙ্কান অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে নিজের দ্বিতীয় শিকার বানান হাসান মাহমুদ। ষষ্ঠ উইকেটে অধিনায়ক শানাকাকে নিয়ে মহাগুরুত্বপূর্ণ ৬০ রানের জুটি গড়েন সামারাবিক্রমা। লঙ্কান দলপতি ২৮ রানে বোল্ড হন সেই হাসান মাহমুদের বলে। ওয়াল্লাগেকেও ৩ রানে রান আউট করেন এই পেসার। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন সামারাবিক্রমা । ৭২ বলে ৯৩ রান করে ইনিংসের শেষ বলে আউট হন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের হয়ে তাসকিন আর হাসান মাহমুদ তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া শরীফুল দুটি উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১০

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১২

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৩

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৪

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৬

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৭

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৮

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

১৯

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

২০
X