স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাকের-শামীমে ভর করে লড়াকু সংগ্রহ বাংলাদেশের

দুজনের ৮৬ রানের জুটি বাংলাদেশকে লড়ার মতো স্কোরে নিয়ে যায়। ছবি : সংগৃহীত
দুজনের ৮৬ রানের জুটি বাংলাদেশকে লড়ার মতো স্কোরে নিয়ে যায়। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আবুধাবি অধ্যায়ে যেন দুঃস্বপ্নের মতো শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনারকে হারালেন শূন্য রানেই, এরপর অল্প সময়েই টপ অর্ডারের ধস—তখন মনে হচ্ছিল, বড় কোনো সংগ্রহ ধরা দিবে না। তবে জাকের আলী আর শামীম হোসেনের ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়াল টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তুলেছে লাল-সবুজরা।

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতেই সেটির সুফল পেয়ে যায় তারা। নুয়ান তুষারা এবং চামিরার আগুন ঝরানো স্পেলে সাজঘরে ফেরেন তানজিদ হাসান ও পারভেজ ইমন—দুজনেরই রান শূন্য। এরপর দ্রুত রান আউট হয়ে যান তাওহীদ হৃদয় (৮)। ১১ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা অবস্থায় পড়ে বাংলাদেশ।

ক্যাপ্টেন লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়লেও (২৬ বলে ২৮), বেশি দূর যেতে পারেননি। ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতেই বিদায় নেন তিনি এবং শেখ মেহেদী হাসান (৯)। ৫৩ রানে ৫ উইকেট হারানো অবস্থায় ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়েছিল।

কিন্তু সেখান থেকেই দৃঢ়তা দেখান জাকের আলী ও শামীম হোসেন। ষষ্ঠ উইকেটে তারা গড়েন অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি। জাকের অপরাজিত থাকেন ৩৪ বলে ৪১ রানে, অপর পাশে শামীম খেলেন ঝলমলে ৩৪ বলে ৪২ রানের ইনিংস। দুজনের ঠান্ডা মাথার ব্যাটিংয়ে সম্মানজনক সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হাসারাঙ্গা, নেন ২ উইকেট। এছাড়া তুষারা ও চামিরা একটি করে উইকেট শিকার করেন।

এখন লঙ্কানদের সামনে লক্ষ্য ১৪০ রান। গ্রুপ ‘বি’-এর সমীকরণে এ ম্যাচের ফল নির্ধারণ করে দেবে কোন দল এগিয়ে যাবে পরবর্তী ধাপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১০

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১১

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১২

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৩

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৪

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৫

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৬

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৭

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৮

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৯

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

২০
X