বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ফিউচারিস্টিক বিডির ‘করপোরেট ফুটসাল কার্নিভাল’

চট্টগ্রামে ফিউচারিস্টিক বিডির ‘করপোরেট ফুটসাল কার্নিভাল’ অনুষ্ঠানে আয়োজক ও খেলোয়াড়রা। ছবি : কালবেলা
চট্টগ্রামে ফিউচারিস্টিক বিডির ‘করপোরেট ফুটসাল কার্নিভাল’ অনুষ্ঠানে আয়োজক ও খেলোয়াড়রা। ছবি : কালবেলা

চট্টগ্রামে প্রথমবারের মতো করপোরেট ক্রীড়াঙ্গনে আয়োজিত ফিউচারিস্টিক বিডি প্রেজেন্ট ‘করপোরেট ফুটসাল কার্নিভাল ২০২৫’-এর বর্ণিল উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্পন্সরদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, করপোরেট খেলাধুলাকে সংগঠিত ও পেশাদার রূপ দিতে এবং করপোরেট নেটওয়ার্ক শক্তিশালী করতে এই টুর্নামেন্ট নতুন অধ্যায় সৃষ্টি করবে। এ বছরের পাওয়ার পার্টনার মিলো, স্ন্যাকস পার্টনার মেরিডিয়ান ফুডস, হেলথ পার্টনার এপিক হেলথকেয়ার এবং স্পন্সর সিকো এরিনা।

খেলার সূচি : ১২ ডিসেম্বর : গ্রুপ এ ও বি (বিকেল), গ্রুপ সি ও ডি (রাত), ১৩ ডিসেম্বর : গ্রুপ ই ও এফ (সন্ধ্যা), গ্রুপ জি ও এইচ (রাত), ১৬ ডিসেম্বর : ফাইনাল খেলা।

ফিউচারিস্টিক বিডির এক্সিকিউটিভ ডিরেক্টর সজল চন্দ্র বণিক বলেন, করপোরেট কর্মপরিবেশে দলগত মনোভাব, মানসিক শক্তি বৃদ্ধি ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে করপোরেট কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে, এটাই আমাদের প্রত্যাশা।

ইভেন্ট কনভেনার সেলিম রেজা বলেন, নানা চাপের কর্মজীবনে খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মনোবল, টিমওয়ার্ক এবং সম্পর্ক তৈরি করে। করপোরেট ফুটসাল কার্নিভাল সেই ইতিবাচক অভ্যাস গঠনে নতুন দিগন্ত খুলে দেবে।

ফিউচারিস্টিক বিডির চেয়ারম্যান শুভঙ্কর শীল বলেন, করপোরেট জীবন শুধু অফিসকেন্দ্রিক নয়, মানুষের সুস্থতা ও ইতিবাচক কর্মসংস্কৃতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

এ বছরের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২৪টি করপোরেট প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ডেকাথলন, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, কেএসআরএম, ইএসআরএম, বাংলালিংক, সিপিডিএল, এপিক হেলথকেয়ার, এপিক প্রপার্টিজ, কনফিডেন্স সিমেন্ট পিএলসি, প্রিমিয়ার সিমেন্ট, আবুল খায়ের গ্রুপ, প্যাসিফিক জিন্স, আমেরিকান এফ্রিড, কনকর্ডসহ আরও বেশ কিছু সুপরিচিত প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় ফিউচারিস্টিক বিডির পরিচিতিমূলক ভিডিও এবং টুর্নামেন্টের অফিসিয়াল প্রোমো। এরপর পরিবেশিত হয় ওটু স্ট্রিট ড্যান্স ক্রু’র প্রাণবন্ত নৃত্য পরিবেশনা। উদ্বোধনী মঞ্চে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে অফিসিয়াল জার্সি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাহনুমা রহমান নিকিতা ও শাহরিয়ার আদিব। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ফিউচারিস্টিক বিডির চেয়ারম্যান শুভঙ্কর শীল, এক্সিকিউটিভ ডিরেক্টর সজল চন্দ্র বণিক, এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রিমন্তিকা ধর এবং কনভেনার সেলিম রেজা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X