মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাইক্রফট বিতর্কে একঘণ্টা দেরিতে শুরু হবে পাকিস্তানের ম্যাচ

পিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
পিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

দুবাইয়ের গরম হাওয়ার মতোই উত্তাপ ছড়াচ্ছে এশিয়া কাপের গ্রুপ ‘এ’। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচ হওয়ার কথা আজ, অথচ ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে পর্যন্ত অনিশ্চয়তা ঘিরে ধরল টুর্নামেন্টকে। শেষ পর্যন্ত ঘোষণা এলো—ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে শুরু হবে, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিয়েছে, শর্ত পূরণ না হলে হয়তো দল নামবেই না মাঠে।

লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে মুখপাত্র আমির মির সংবাদ সম্মেলনে জানান, ম্যাচটি রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা। তবে শর্ত পরিষ্কার—জিম্বাবুয়ের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরাতে হবে। না হলে পাকিস্তান খেলবে না।

সব বিতর্কের সূচনা অবশ্য ভারত ম্যাচে। রোববারের ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই তৈরি হয়েছে টানটান পরিস্থিতি। ম্যাচ শেষে প্রথাগত হাত মেলানো হয়নি দুই দলের খেলোয়াড়দের মধ্যে। ভারতীয়দের এড়িয়ে যাওয়া, পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষোভ এবং এরপর অধিনায়ক সালমান আলি আগার পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে অনুপস্থিতি—সবকিছুতেই দায়িত্বে থাকা পাইক্রফটকে দায়ী করছে পাকিস্তান।

আজ দুপুরে পাকিস্তান দলের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রওনা দেওয়ার কথা ছিল স্থানীয় সময় বিকেল ৪টায়। কিন্তু নির্ধারিত সময়ে কেউই বেরোয়নি। আধ ঘণ্টা অপেক্ষা করল টিম বাস, তারপর নির্দেশ আসে—দল হোটেলেই থাকবে। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়। পরে অবশ্য ক্রিকবাজ জানায় পাকিস্তান দল হোটেল ছেড়েছে।

সূত্র বলছে, পাকিস্তান চাইছে পাইক্রফটের জায়গায় দায়িত্ব নিক ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। আইসিসি প্রথমে এ দাবি নাকচ করলেও পিসিবি দ্বিতীয় চিঠি পাঠিয়ে দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে—পাইক্রফট থাকলে তারা আর কোনো ম্যাচ খেলবে না। প্রয়োজনে পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়াবে।

ইতোমধ্যে ভারত দুই ম্যাচ জিতে নিশ্চিত করেছে সুপার ফোর। ওমানকে হারিয়ে বেঁচে আছে ইউএই। তবে পাকিস্তানের নেট রান রেট এগিয়ে থাকায় আজকের ম্যাচে তাদের জয় মানেই পরের পর্বে নাম লেখানো। তাই মাঠে নামা না-নামার প্রশ্নে টালমাটাল হলেও, ক্রিকেটবিশ্বের চোখ এখন দুবাইয়ে—পাকিস্তান কি শেষ পর্যন্ত শর্তে অটল থাকবে, নাকি সমঝোতায় নামবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X