স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে পাকিস্তানি ফিল্ডারের থ্রোয়ে আহত আম্পায়ার

আহত আম্পায়ার মাঠ থেকে উঠে যাচ্ছেন। ছবি : সংগৃহীত
আহত আম্পায়ার মাঠ থেকে উঠে যাচ্ছেন। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ এ’র ম্যাচে পাকিস্তান-ইউএই লড়াইয়ের মাঝেই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিল্ডিং করতে গিয়ে পাকিস্তানি ফিল্ডারের থ্রো সরাসরি গিয়ে লাগে মাঠের আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগের কানে।

ঘটনাটি ঘটে ইউএই ইনিংসের ষষ্ঠ ওভারে। বোলারের হাতে ফেরানো থ্রোটি অসতর্কতার কারণে শ্রীলঙ্কান আম্পায়ারের বাঁ কানে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে খেলা থেমে যায়, পাকিস্তানি ক্রিকেটাররা ছুটে আসেন তার দিকে। টিম ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রিজার্ভ আম্পায়ার দায়িত্ব নিতে নামলে পাল্লিয়াগুরুগে মাঠ ছাড়েন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ১৪৬/৯। ফখর জামানের ঝড়ো ৫০ (৩৬ বলে) আর শাহীন আফ্রিদির শেষ মুহূর্তের ২৯* রানে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করায় দলটি। ইউএই বোলারদের মধ্যে জুনায়েদ সিদ্দিক ছিলেন সেরা—৪ ওভারে ১৮ রান খরচে নেন ৪ উইকেট।

জবাবে রান তাড়ার শুরুতেই ইউএই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সাইম আয়ুব ও আব্রার আহমেদ ইনিংসের প্রথম স্পেলেই তুলে নেন প্রতিপক্ষের দুই ব্যাটারকে, যার মধ্যে ছিলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। ঠিক তখনই মাঠের নাটকীয়তাকে বাড়িয়ে দেয় আম্পায়ারের সেই দুর্ভাগ্যজনক আঘাত। পরে অবশ্য খুব সহজেই ৪১ রানে ম্যাচ জিতে নেয় মেন ইন গ্রিনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১০

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১১

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১২

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৩

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৪

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৫

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৭

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৮

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৯

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

২০
X