ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

‘সাকিব-তামিমকে ছাড়াও জেতা শিখতে হবে বাংলাদেশকে’

সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট, বলা চলে সমার্থক দুটি শব্দ। একজনকে ছাড়া আরেকটি কল্পনা করা কঠিন। তবে বাস্তবতা হলো সাকিব আল হাসান একজন রক্ত মাংসের মানুষ, তাকে একসময় না একসময় বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলতে হবে। এমন কথা বাংলাদেশের আরেক কিংবদন্তি তামিম ইকবালের ক্ষেত্রেও প্রযোজ্য। এ কথাটিই আজকে মনে করিয়ে দিলেন লিটন কুমার দাস।

শনিবার মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে সাকিব না থাকায় এই টেস্টে নেতৃত্ব দেন লিটন দাস। টেস্টে নিয়মিত এই অধিনায়ক না থাকায় শুরুতে একাদশ সাজানো নিয়ে জটিলতা থাকলেও পরবর্তীতে সেটা কেটে যায়। তবে সাকিবের মতো খেলোয়াড় না থাকা নিয়ে দলে কেমন প্রভাব পড়ে, তার উত্তর দিয়েছেন ম্যাচটিতে টাইগারদের নেতৃত্বে থাকা লিটন দাস।

ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে যে আমরা জিতেছি তা কিন্তু একই রকম; তামিম ভাই, সাকিব ভাই কেউই খেলেনি। আমরা তরুণ দল ছিলাম এবং দেশের বাইরে জিতেছি। তখন আমাদের ভেতর একটা বিশ্বাস এলো যে কষ্ট করলে সাফল্য পাওয়ার হার বাড়ে। সবাই এখন একটা ব্যাপারে মরিয়া যে কখন টেস্ট আসবে, কখন টেস্ট আসবে। আল্টিমেটলি দুই-তিন বছর পরে গিয়ে তিন-চারজন সিনিয়র খেলোয়াড়কে পাবেন না। এখন থেকে এটা যদি সামলাতে না পারেন, তাহলে হুট করে বদল হয়ে গেলে কঠিন। তারা খেললে ভালো হতো, কিন্তু এমন না যে ওখান থেকে আমরা কামব্যাক করতে পারব না।

তিনি আরও বলেন, ‘দেখেন ম্যাচের আগে হয়তো এ রকম ছিল সাকিব ভাই খেললে ভালো হতো। ম্যাচের পরে আসছে যে, খেললে ভালো হতো কিনা। জিনিসটা এমন না, আপনার হাতে যা অস্ত্র আছে তাই ব্যবহার করতে হবে। কে থাকবে না থাকবে এটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই। হয়তো দুই বা চার বছর পর এমন দিন আসবে যখন সাকিব ভাই থাকবে না। বাংলাদেশ দলকে তো এগিয়ে যেতে হবে। আমি যে দলের হয়ে এই টেস্টে খেলেছি এটি বাংলাদেশের সেরা দল। তারা তাদের ভূমিকা পালন করেছে।’

টেস্ট ক্রিকেটে নিজের অধিনায়কত্ব নিয়েও কথা বলেন এই হার্ড হিটার ব্যাটার, ‘চ্যালেঞ্জ না। যখন আপনার হাতে ভালো মানের ব্যাটার-বোলার থাকবে, তখন কাজটা সহজ হয়ে যায়। আমি মনে করি শান্ত আর জয় যেভাবে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে সেটা খেলার ভিত অনেকটাই গড়ে দিয়েছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১০

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১২

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৩

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৪

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৫

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৬

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৭

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৮

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৯

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

২০
X