স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বিতর্কে পাকিস্তান, পেতে পারে কড়া শাস্তি

পাকিস্তান দল। ‍ছবি : সংগৃহীত
পাকিস্তান দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে আবারও নিয়ম ভেঙে নতুন বিতর্কে পাকিস্তান ক্রিকেট দল। রোববার সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলতে নামবে তারা। নিয়ম ভাঙায় পাকিস্তানের ওপর ক্ষুব্ধ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। প্রশ্ন উঠছে, ভারত-পাকিস্তান ম্যাচের আগেই কি শাস্তির মুখে পড়বে পাকিস্তান দল।

ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছিল পাকিস্তান; কিন্তু আইসিসি সেই দাবি মানেনি। বুধবার পাকিস্তান-ওমান ম্যাচের আগে পাইক্রফটের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসন। সেই বৈঠকের ভিডিও তোলেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নাইম গিলানি।

বৈঠকের কারণে খেলা শুরু হতে এক ঘণ্টা দেরি হয়। হোটেল থেকে মাঠের উদ্দেশ্যে দেরিতে রওনা দেয় পাক দল। সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে আইসিসির রোষানলে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’-র নিয়ম ভেঙেছে। কোনো টুর্নামেন্ট চলাকালে সেই এলাকায় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ অফিসিয়াল ছাড়া কেউ যেতে পারেন না। কীভাবে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার সেখানে প্রবেশ করলেন সেই প্রশ্ন উঠছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এ ঘটনায় পাক ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়েছেন আইসিসির সিইও সংযোগ গুপ্ত। ওই সূত্র বলেছে, ‘আইসিসির সিইও সংযোগ গুপ্ত বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের নিয়ম ভেঙেছে। টসের সময় যে বিতর্ক হয়েছিল তা মেটাতেই ওই বৈঠক করা হয়েছিল। কিন্তু বৈঠকের সময় পাকিস্তান তাদের মিডিয়া ম্যানেজারকে সেখানে নিয়ে যায়। তিনি মোবাইলে ভিডিও করার চেষ্টা করলে আইসিসির দুর্নীতি দমন শাখার প্রধান তাকে আটকান।’

ওই সূত্র আরও জানায়, এই ঘটনার পর আবার ‘নাটক’ করে পাকিস্তান। মিডিয়া ম্যানেজারকে বৈঠকে না ঢুকতে দিলে তারা মাঠে নামবে না বলে হুমকি দেয়। ফলে তাকে ঢুকতে দেওয়া হয়। সেখানে গিয়ে ভিডিও করেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ার নিয়ম ভাঙার পরও প্রতিযোগিতার স্বার্থে নাইমকে বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়। তবে তিনি ভিডিও করে বড় অপরাধ করেছেন। এর খেসারত পাকিস্তানকে দিতে হতে পারে।’

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো মন্তব্য করেনি। যদি পাকিস্তান নিয়ম ভেঙে থাকে তাহলে শাস্তি হতে পারে তাদের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১০

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১১

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১২

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৩

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১৪

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৫

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১৬

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৭

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৮

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৯

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

২০
X