স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

শানাকার ঝড়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর মিশনের প্রথম ম্যাচেই কঠিন এক চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তুলেছে ১৬৮ রান। লঙ্কানদের ব্যাটিং ধস সামলে ঝড়ো হাফসেঞ্চুরিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন দাসুন শানাকা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ঝড়ো ব্যাটিংয়ে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসাঙ্কা (১৫ বলে ২২) এবং কুশল মেন্ডিস (২৫ বলে ৩৪) মিলে এনে দেন ৪৪ রানের উদ্বোধনী জুটি। তবে তাসকিন আহমেদের শিকার হয়ে নিসাঙ্কা ফিরতেই ভাঙে গতি। নিয়মিত বিরতিতে আরও তিন ব্যাটার সাজঘরে ফেরেন। ১৪তম ওভারে দলীয় সংগ্রহ তখন মাত্র ৯৭/৪।

এমন অবস্থায় হাল ধরেন শানাকা ও আসালাঙ্কা। মাত্র ২৭ বলে গড়ে তোলেন ৫৭ রানের ঝড়ো জুটি। আসালাঙ্কা ফিরেন রানআউট হয়ে (১২ বলে ২১), তবে শানাকা থামেননি। ৩৭ বলে ৬৪ রানের দারুণ ইনিংসে ছক্কা হাঁকিয়েছেন ছয়টি, বাউন্ডারি তিনটি। তার ব্যাটেই শেষ দিকে গতি ফেরে শ্রীলঙ্কার ইনিংসে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজুর রহমান। কাটারের নিখুঁত প্রদর্শনীতে ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। মেহেদী হাসান নিয়েছেন ২ উইকেট, তাসকিন পেয়েছেন ১টি। তবে শরিফুল ইসলামের খরুচে স্পেল (৪ ওভারে ৫০ রান) শ্রীলঙ্কাকে সুযোগ দিয়েছে বড় সংগ্রহ দাঁড় করাতে।

শেষ পর্যন্ত লঙ্কানরা থামে ১৬৮/৭ রানে। সুপার ফোরে জয় দিয়ে শুরু করতে চাইলে বাংলাদেশকে এখন জবাব দিতে হবে ব্যাট হাতে। দুবাইয়ের উইকেটে এই রান কতটা চ্যালেঞ্জিং হয়, সেটিই নির্ধারণ করবে লিটন দাসদের ভাগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X