বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বুমরাহকে বিব্রতকর রেকর্ড উপহার দিল পাকিস্তান

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তবে দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে প্রথম ছয় ওভারেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন ভারতের ভরসার তুরুপ—জাসপ্রীত বুমরাহ। সাধারণত পাওয়ারপ্লেতে দু’ওভারের বেশি না বল করা এই পেসারকে আজ ব্যবহার করানো হলো তিন ওভারে। আর সেখানেই এল অপ্রত্যাশিত ধাক্কা—খরচ হয়ে গেল ৩৪ রান, যা বুমরাহর আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে সবচেয়ে ব্যয়বহুল পাওয়ারপ্লে পরিসংখ্যান।

পাকিস্তানের পরিকল্পনা ছিল স্পষ্ট—শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং। আগের ম্যাচে ভারতীয় বোলারদের সামনে ছন্নছাড়া ব্যাটিংয়ের বদলে এবার তারা বেছে নিলো ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ ক্রিকেট। ওপেনার ফখর জামান শুরুতেই বুমরাহকে নিশানায় নেন। মাত্র ৯ বলে ১৫ রান করেন তিনি। পাশে থেকে সায় দেন সাহিবজাদা ফারহানও।

এর মধ্যে ভারতেরও বড় ভুল ছিল—অভিষেক শর্মা আর কুলদীপ যাদব সহজ দুটি ক্যাচ ফেলে দেন। সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানের ব্যাটাররা বুমরাহকে আরও চাপে ফেলতে সক্ষম হন।

সাধারণত দলের পরিকল্পনায় বুমরাহকে প্রথম ছয় ওভারে খুব বেশি ব্যবহার করা হয় না। এক বা দুই ওভার বল করে পরে ডেথ ওভারের জন্য তাকে সংরক্ষণ করা হয়। তবে হার্দিক পান্ডিয়া ছাড়া বাড়তি কোনো পেস অপশন না থাকায় অধিনায়ক সূর্যকুমার যাদব বাধ্য হন বুমরাহকে টানা তিন ওভার করাতে। ফল হলো ভারতের জন্য ‘অপ্রত্যাশিত বিপর্যয়’।

টিভি সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস জানায়, টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটিই বুমরাহর সবচেয়ে খারাপ পাওয়ারপ্লে স্পেল। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে সেই পরিসংখ্যান পাকিস্তানকে এনে দিয়েছে একধরনের মানসিক দাপটও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X