স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে লিটন খেলবেন কি?

পাকিস্তানের বিপক্ষে লিটনকে পাওয়া এখনো নিশ্চিত নয়। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে লিটনকে পাওয়া এখনো নিশ্চিত নয়। ছবি : সংগৃহীত

দুবাইয়ে ভারতের বিপক্ষে ৪১ রানের হারের পর বাংলাদেশের সামনে এখন একটাই ম্যাচ—বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ‘ডু অর ডাই’। কিন্তু দলের জন্য সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন প্রশ্নে ভুগছে দেশের ক্রিকেটভক্তরা—কার্যত সেমিফাইনাল হয়ে যাওয়া সেই ম্যাচে লিটন দাস কি খেলতে পারবেন?

সুপার ফোরের ভারতের ম্যাচে লিটনের জায়গায় অধিনায়কত্ব সামলান জাকের আলী। লিটন সোমবারের অনুশীলনে পিঠে চোট পাওয়ায় খেলেননি। কিন্তু দুটি ব্যাক-টু-ব্যাক ম্যাচের চাপ, বিশেষ করে পাকিস্তান ম্যাচের গুরুত্বকে বিবেচনা করে দলের কোচিং স্টাফ হয়তো লিটনকে বিশ্রাম দিয়েছেন এমন গুঞ্জনও চলেছে ক্রিকেটাঙ্গনে।

ভারতের ম্যাচ শেষে জাকের জানালেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লিটনকে খেলাতে চেয়েছিলাম। কিন্তু পরিস্থিতি অন্যরকম দেখা গেল, কথা ছিল আমি নেতৃত্ব দেব যদি লিটন খেলতে না পারেন। তাই আমি প্রস্তুতই ছিলাম।’

এখন মূল প্রশ্ন—লিটন কি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন? দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, তার পুরো ফিটনেস এখনো ফিরে আসেনি। তবে ম্যাচের গুরুত্ব এতটাই বেশি যে, হয়তো খেলোয়াড়কে ঝুঁকি নিতে হতে পারে।

জাকের বলেন, ‘আমরা দেখব সে খেলতে পারবে কি না। সে এখন পুনর্বাসনে আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেব তার ফিটনেস অনুযায়ী।’

বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ম্যাচ কার্যত সেমিফাইনালের সমান। লিটনের অনিশ্চয়তা অবশ্য দলের পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X