স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে হারের পর যা বললেন জাকের

জাকের আলী। পুরোনো ছবি
জাকের আলী। পুরোনো ছবি

ভারতের বিপক্ষে হারের ধাক্কা সামলে এখন একটাই সমীকরণ বাংলাদেশের সামনে—কাল পাকিস্তানকে হারালেই এশিয়া কাপের ফাইনাল। অন্যথায় টুর্নামেন্ট শেষ হয়ে যাবে এখানেই। সেই কঠিন বাস্তবতা জেনেও আশাবাদী দাঁড়িয়েছেন অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া জাকের আলি।

দুবাইয়ে ভারতের বিপক্ষে ৪১ রানের হারের পরও তিনি দৃঢ় কণ্ঠে জানালেন, ‘আমরা এখনো লড়াইয়ে আছি। কাল জিতলেই ফাইনালে উঠতে পারব।’

ভারতের বিপক্ষে ম্যাচে প্রথম ১০ ওভারে চাপে থাকলেও পরের ভাগে বোলাররা ঘুরে দাঁড়ায়। সে ইতিবাচকতাকেই সামনে টেনে জাকের বলেন, ‘শুরুটা কঠিন ছিল। কিন্তু বোলাররা দারুণভাবে মানিয়ে নেয়। ওদের কৃতিত্ব দিতেই হবে। এখান থেকে অনেক কিছু শেখার আছে। কাল নতুন ম্যাচ, নতুন সুযোগ।’

এই ম্যাচে একাদশে ছিলেন না শেখ মেহেদী। জায়গা পান রিশাদ হোসেন। বেঞ্চে ছিলেন তাসকিন আহমেদও, যিনি পাকিস্তানের বিপক্ষে দলে ফিরতে পারেন। ইনজুরিতে বাইরে লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্বে জাকের নিজেই।

অভিজ্ঞতা কম হলেও তার আত্মবিশ্বাস স্পষ্ট— ‘যে কম্বিনেশনই হোক, কাল আমরা সেরাটা দিতে নামব। মনে রাখতে হবে, আমরা এখনো সুযোগে আছি।’

কালকের ম্যাচটাই কার্যত সেমিফাইনালের মতো। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিজয়ী দল মুখোমুখি হবে ভারতের, এশিয়া কাপের ফাইনালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X