স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে টাইগারদের দারুণ শুরু

সাইম আইয়ুবকে ফেরানোর পর মেহেদীর উল্লাস। ছবি : সংগৃহীত
সাইম আইয়ুবকে ফেরানোর পর মেহেদীর উল্লাস। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুটা যেন স্বপ্নের মতো হলো বাংলাদেশের। এশিয়া কাপ সুপার ফোরের ভাগ্য-নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েই একের পর এক আঘাত হানছে টাইগার বোলাররা। মাত্র ৯ রানে হারিয়েছে দুই উইকেট—চাপের পাহাড়ে এখন বাবরহীন পাকিস্তান।

প্রথম ওভারেই গর্জে ওঠেন তাসকিন আহমেদ। ইন-ফর্ম ওপেনার সাহিবজাদা ফারহানকে (৪) দারুণ ক্যাচে বিদায় করেন রিশাদ হোসেন। এরপর মেহেদী হাসান ঘূর্ণির ফাঁদে ফেলে সাজঘরে ফেরান সাইম আয়ূবকে (০)। টানা ব্যর্থতার ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো এই তরুণ ওপেনারের, ছয় ইনিংসে মাত্র ২৩ রান তাঁর নামের পাশে।

আট ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩৩/৩। ক্রিজে আছেন হোসেন তালাত ৩* এবং সালমান আগা ১৩*

এর আগে টসে জিতে বোলিং নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক বলেন, 'আমরা প্রথমে ফিল্ডিং করতে চেয়েছিলাম। আমাদের বোলিং ইউনিট ভালো করছে, আশা করি দ্রুত উইকেট তুলে নিতে পারব।'

আজকের ম্যাচ একপ্রকার সেমিফাইনালের সমান। যে জিতবে, সে-ই ফাইনালে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে।

দুবাইয়ের গরম হাওয়া, উইকেটের ঘাস, স্পিনের টার্ন—সব মিলিয়ে ম্যাচটি হয়ে উঠতে চলেছে হাড়ে হিম ধরানো এক লড়াই। আপাতত প্রথম আঘাতেই এগিয়ে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X