স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অঘোষিত সেমিফাইনালে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ, দেখে নিন একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

এশিয়া কাপে দু’দলেরই ভাগ্য নির্ধারণী ম্যাচ আজ, কারণ জিতলে ফাইনাল আর হারলেই বিদায়। একপাশে অভিজ্ঞ পাকিস্তান, অন্যপাশে তরুণ উদ্যমে ভরপুর বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট এই লড়াইয়ে টসের মুদ্রা হাসল টাইগারদের পক্ষে। লিটন দাসের জায়গায় আজকের ম্যাচেও অধিনায়কত্ব করা জাকের আলী অনিক টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

দুই দলের একাদশ

ম্যাচে পাকিস্তান এসেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। বাংলাদেশ গতকালের ভারত ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে, বাদ পড়েছেন তানজিদ তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের পরিবর্তে দলে এসেছেন নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ ও শেখ মেহেদী।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হোসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

বাংলাদেশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক/উইকেটরক্ষক), নুরুল হাসান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

মুখোমুখি পরিসংখ্যান

টি-টোয়েন্টিতে পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথে স্পষ্টতই এগিয়ে সবুজ জার্সিধারীরা। মোট ২৫ বার মুখোমুখি হয়ে পাকিস্তান জিতেছে ২০ ম্যাচে, বাংলাদেশের জয় মাত্র ৫টিতে। তবে সাম্প্রতিক সিরিজে দুই দলই নিজেদের মাটিতে আধিপত্য দেখিয়েছে। লাহোরে পাকিস্তান ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশকে, আবার ঢাকায় বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে।

সাম্প্রতিক ফর্ম

দুই দলের সাম্প্রতিক ফর্ম প্রায় কাছাকাছি। শেষ পাঁচ ম্যাচে পাকিস্তানের জয়-পরাজয়ের রেকর্ড জ, হ, জ, হ, জ। অন্যদিকে বাংলাদেশও হোঁচট খেয়েছে দুইবার—তাদের রেকর্ড হ, জ, জ, হ, জ।

এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশ প্রথম ম্যাচে হারায় শ্রীলঙ্কাকে, তবে ভারতের বিপক্ষে হেরেছে ৪১ রানে। পাকিস্তান শুরুতে হেরেছিল ভারতের কাছে, পরে শ্রীলঙ্কাকে হারিয়ে ঘুরে দাঁড়ায়।

সব হিসাব মিলিয়ে আজকের ম্যাচ যেন একপ্রকার ‘ভার্চুয়াল সেমিফাইনাল’। যে জিতবে, সে-ই যাবে ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে। দুবাইয়ের আলো ঝলমলে আকাশে একপাশে শাহীন-রউফদের পেসের ঝড়, অন্যপাশে তাসকিন-মোস্তাফিজদের প্রতিরোধ—কোন দল হাসবে শেষ হাসি, সেটাই এখন প্রশ্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১০

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১১

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৩

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৪

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৫

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৬

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৭

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৮

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৯

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

২০
X