কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের ‘সেঞ্চুরি’

সাহিবজাদা ফারহানের উইকেট শিকারের পর তাসকিনের উদযাপন। ছবি : সংগৃহীত
সাহিবজাদা ফারহানের উইকেট শিকারের পর তাসকিনের উদযাপন। ছবি : সংগৃহীত

তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালে সাহিবজাদা ফারহানের উইকেট শিকার করে এ মাইলফলকে পৌঁছান তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে এত দিন বাংলাদেশের হয়ে ১০০ কিংবা তার চেয়ে বেশি উইকেট শিকারি ছিলেন মাত্র দুজন—সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

তবে ভারতের বিপক্ষে আবার সাকিবকে ছাড়িয়ে গেছেন মোস্তাফিজ। বাংলাদেশের হয়ে এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫০ উইকেট শিকারি বোলার হলেন মোস্তাফিজ।

আজ পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচেই সাকিব-মোস্তাফিজদের সঙ্গে তিন অঙ্কে নাম লেখান তাসকিন আহমেদ। যদিও সংখ্যার দিক থেকে তাদের দুজনের চেয়ে অনেক পিছিয়ে। তবে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করেই টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরি পূরণ করেন এই পেসার।

৮২তম ম্যাচে এসে ১০০তম উইকেট নিলেন তাসকিন। ক্যারিয়ারে এখনো একবারও ৫ উইকেট পাননি তাসকিন। তিনবার পেয়েছেন ৪টি করে উইকেট। সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট।

তবে তাসকিনের পর তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পরবর্তী বোলারের জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। কারণ, ৬২ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন শেখ মেহেদী হাসান। অন্যদিকে শরিফুলের উইকেট রয়েছে ৫৮টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোররুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১০

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১২

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৪

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৫

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৬

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৭

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৮

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৯

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

২০
X