স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লিটন থাকলে ম্যাচে ভিন্ন গল্প হতে পারত, মত সাবেক পাকিস্তানি ক্রিকেটারের

লিটন দাস। পুরোনো ছবি
লিটন দাস। পুরোনো ছবি

ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস। পাঁজরের চোটে মাঠে নামতে না পারায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলী অনিক। লিটনের অনুপস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরেছে ৪১ রানে।

ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মনে করেন, লিটন খেললে ম্যাচের গল্প ভিন্ন হতে পারত। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘লিটন দাস থাকলে খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। এমনকি বাংলাদেশ জেতার সুযোগও পেত।’

এশিয়া কাপে এখন পর্যন্ত সেরা রানসংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি ব্যাটার—সাইফ হাসান (১৬০), তাওহীদ হৃদয় (১৩৪) ও লিটন দাস (১১৯)। যদিও লিটন রান তালিকায় খানিক পিছিয়ে, তবে তার টপ অর্ডারে ইমপ্যাক্ট ইনিংস দলের জন্য বড় ভূমিকা রেখেছে। ভারতের বিপক্ষে তিনি না থাকায় চাপ সামলাতে হয়েছে সাইফ হাসানকে। নিঃসঙ্গ যোদ্ধার মতো খেলেও তার ৫১ বলে ৬৯ রানের ইনিংস জয় এনে দিতে যথেষ্ট হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, লিটনের অবস্থা নিয়ে দল সতর্ক পর্যবেক্ষণে আছে। তিনি বলেন, ‘লিটনের কিছু শারীরিক সমস্যা আছে। আশা করছি দ্রুত ভালো খবর পাওয়া যাবে।’

এদিকে, ভারতের জয়ে ফাইনালের এক টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে। ফলে আজ দুবাইয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হয়ে উঠেছে ভার্চুয়াল সেমিফাইনাল। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে পাকিস্তান এগিয়ে—২৫ ম্যাচে ২০ জয়। তবে বাসিত আলী মনে করেন, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ‘কাগজে-কলমে পাকিস্তান শক্তিশালী। কিন্তু এখানে কন্ডিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাওয়ার প্লে-তে পার্থক্য তৈরি হতে পারে। সাইফ, তানজিদ, লিটন, হৃদয়—সবাই দারুণ ক্রিকেটার। বোলিংয়ে মুস্তাফিজ, রিশাদ, তাসকিনও দুর্দান্ত করছে।’

বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। যে দল জিতবে, তারা ফাইনালে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের সঙ্গে, আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X