স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজ্জাকের পদত্যাগে অবাক শান্ত

আব্দুর রাজ্জাক। ছবি
আব্দুর রাজ্জাক। ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। দীর্ঘদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে কাজ করা রাজ্জাক এবার যোগ দিচ্ছেন বিসিবি নির্বাচনী মাঠে। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ক্যাটাগরি–১ থেকে লড়বেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য নির্বাচক প্যানেলে যুক্ত হওয়া হাসিবুল হাসান শান্ত। আচমকা রাজ্জাকের বিদায়ে বিস্ময় প্রকাশ করেছেন শান্ত। কারণ, ঠিক কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে বাংলাদেশ–আফগানিস্তান সিরিজ। ২ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ, যেখানে নির্বাচকদের বড় ভূমিকা রয়েছে। শান্ত মনে করেন, এই সময় রাজ্জাকের পদত্যাগ দল গঠনের প্রক্রিয়ায় অপ্রত্যাশিত চাপ ফেলতে পারে। তবু বিসিবি নির্বাচনে রাজ্জাকের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে দলে রাখা নাও হতে পারে। পাঁজরের চোটে ভুগছেন লিটন, আর সেই কারণে নেতৃত্ব নিয়েও আছে অনিশ্চয়তা। ফলে সিরিজ শুরুর ঠিক আগে নির্বাচকের আসন খালি হওয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন অনেকে। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগ থেকে ফর্ম তুলেছেন। তার প্রতিদ্বন্দ্বী হবেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যার হয়ে মনোনয়ন নিয়েছেন মিনহাজ উদ্দিন খান। এছাড়া নাজমুল আবেদীন ফাহিম, আসিফ রাব্বানী, রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম, আম্পায়ার্স ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, সাবেক সভাপতি ফারুক আহমেদ এবং দেবব্রত পালসহ আরও কয়েকজন ফর্ম সংগ্রহ করেছেন।

গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা ফিরে পেয়েছেন ইফতেখার রহমান মিঠু। তৃতীয় বিভাগের ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে নাম উঠেছে তার। দুদকের অনুসন্ধান–সংশ্লিষ্ট বিতর্কের কারণে আগে যেসব ক্লাবকে বাদ দেওয়া হয়েছিল, ভাইকিংস তাদের মধ্যেই ছিল। সেখান থেকেই ফের কাউন্সিলরশিপ অর্জন করলেন মিঠু।

বাংলাদেশ–আফগানিস্তান সিরিজে ২, ৩ ও ৫ অক্টোবর তিনটি টি–টোয়েন্টির পর ৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ অক্টোবর। এশিয়া কাপের পর মরুভূমির মাটিতেই হবে পুরো সিরিজ। সিরিজ শুরুর একেবারে আগে রাজ্জাকের পদত্যাগ তাই স্বাভাবিকভাবেই বিস্মিত করেছে শান্তকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X