স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি ছেড়ে বিসিবি নির্বাচন করবেন সাবেক বাঁহাতি স্পিনার

চাকরি ছেড়ে বিসিবি নির্বাচন করবেন আব্দুর রাজ্জাক। ‍ছবি : সংগৃহীত
চাকরি ছেড়ে বিসিবি নির্বাচন করবেন আব্দুর রাজ্জাক। ‍ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন আব্দুর রাজ্জাক। শনিবার (২৭ সেপ্টেম্বর) সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। একই দিন সাবেক এই বাঁহাতি স্পিনার নিয়েছেন বিসিবি নির্বাচনের মনোনয়ন।

ক্যাটাগরি ‘এ’ অর্থাৎ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন কিনেছেন রাজ্জাক। এই ক্যাটাগরিতে ৭১ জন ভোটার হওয়ার কথা থাকলেও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলর মনোনয়ন না দেওয়ায় এই ক্যাটাগরিতে ভোটার এখন ৭০ জন৷ খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন তিনি।

চলমান এনসিএল টি-টোয়েন্টির জন্য সিলেটে ছিলেন রাজ্জাক। সেখান থেকে ঢাকা এসে বিসিবি ভবনে গিয়ে আলোচনা বসেন তিনি। এরপরই সিদ্ধান্ত নেন নির্বাচকের পদ ছাড়ার। রাজ্জাকের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি।

এর আগে, বিসিবি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নেন তামিম। মনোনয়ন নেওয়ার জন্য অবশ্য সরাসরি উপস্থিত ছিলেন না তামিম। তার পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।

তামিম ছাড়াও এদিন মনোনয়ন নিয়েছেন পরিচালক পদের কয়েকজন প্রার্থী। দিনের শুরুতে পরিচালক পদে নির্বাচনের জন্য ফর্ম সংগ্রহ করেন ক্যাটাগরি বি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম। ক্যাটাগরি সি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। একই ক্যাটাগরি থেকে ফর্ম তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X