স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনাল পরিত্যক্ত হলে কোন দলের হাতে উঠবে ট্রফি, কী আছে নিয়মে

এশিয়া কাপের ফাইনাল আজ। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনাল আজ। ‍ছবি : সংগৃহীত

৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত নাকি পাকিস্তান—মেগা ফাইনাল শেষে শেষ হাসি কে হাসে, সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা।

পাকিস্তান-ভারতের মুখোমুখি লড়াই হলে সেই ম্যাচ যে শুধু খেলা থাকে না—রূপ নেয় এক মহাযজ্ঞে তা ক্রিকেটভক্তরা ভালোভাবেই জানে। আর এশিয়া কাপে প্রথমবারের মতো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে নামছে মুখোমুখি। ফলে প্রত্যাশিতভাবেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২৮ হাজার আসনের টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ফাইনালের জন্য ভেন্যুটি এখন ‘হাউসফুল’।

সাধারণত, কোনো টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচ বৃষ্টি বা অন্যকোনো কারণে পরিত্যক্ত ঘোষণা করা হলে দুদলকে দিয়ে দেওয়া হয় ১ পয়েন্ট করে। কিন্তু ফাইনালের ক্ষেত্রে সেটি সম্ভব হয় না। এক্ষেত্রে সাধারণত একদিন, আবার কখনো কখনো দুদিন রিজার্ভ ডে থাকে। এশিয়া কাপের জন্যও রিজার্ভ ডে রয়েছে একদিন।

গ্রুপপর্বের মতো ফাইনালও অনেক সময় পরিত্যক্ত হয়। সেক্ষেত্রে দুই ফাইনালিস্ট যৌথভাবে শিরোপা জিতে। এবারের এশিয়া কাপেও যদি কোনো কারণে রিজার্ভ ডেসহ ম্যাচ সম্পন্ন করা সম্ভব না হয় তাহলে যৌথভাবে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যদি আবহাওয়া ভালো থাকায় ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই বলা যায়। অর্থাৎ যে কোনো একদলের হাতেই উঠছে এশিয়া কাপের মুকুট।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুবাইয়ে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ম্যাচ চলাকালীন সময়ে আশপাশের আর্দ্রতা থাকতে পারে ৬১ শতাংশ, তাপমাত্র প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। অর্থাৎ, আজকেই ম্যাচ সম্পন্ন হয়ে যাবে এবং কার হাতে উঠবে ট্রফি সেটাও জানা যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X