কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের জাহাজে ইসরায়েলের হামলা

ইয়েমেন বন্দরে পাকিস্তানের জ্বালানি জাহাজে ইসরায়েলের হামলা। ছবি : পার্সটুডে
ইয়েমেন বন্দরে পাকিস্তানের জ্বালানি জাহাজে ইসরায়েলের হামলা। ছবি : পার্সটুডে

পাকিস্তানের ২৪ নাগরিকসহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে। ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল। শনিবার এ ঘটনার তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি।

মন্ত্রী জানান, সেপ্টেম্বর ১৭ তারিখে ট্যাঙ্কারটি ইয়েমেনের রাস ইসা বন্দরে অবস্থান করছিল, যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ট্যাঙ্কারের ক্রুদের মধ্যে পাকিস্তানির পাশাপাশি দুজন শ্রীলঙ্কান নাগরিক এবং একজন নেপালের নাগরিক ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি।

হামলার পরে ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে, তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি জানান, ‘এরপর হুথি নৌযান ট্যাঙ্কার থামায় এবং ক্রুদের জাহাজে বন্দি করে রাখে।’ তবে বর্তমানে ট্যাঙ্কার এবং তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে পৌঁছেছে।

মন্ত্রী নকভি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনীতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিন-রাত অতুলনীয় পরিশ্রম করেছে।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, ট্যাঙ্কারের ২৪ পাকিস্তানি ক্রু নিরাপদে আছেন এবং বর্তমানে ইয়েমেনের জলসীমার বাইরে যাচ্ছে। মন্ত্রণালয় জানায়, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের দূতাবাসগুলো ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং ক্রুদের সুস্থতা নিশ্চিতের ব্যবস্থা করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিবারের সঙ্গে ক্রুদের অবস্থা সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। বর্তমানে ট্যাঙ্কার বন্দরে থেকে যাত্রা শুরু করেছে এবং সকল ক্রু নিরাপদে রয়েছে।

সূত্র: ডন

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X