চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদকের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করতে শিক্ষা বোর্ড কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণে ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতি চেষ্টা হয়েছে বলে একটি অভিযোগ দুদকের কাছে আসে। অভিযোগ পেয়ে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন দুদক কর্মকর্তারা। এ ছাড়া আরও কিছু অভিযোগ ছিল। সেগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

এর আগে একই অভিযোগে বোর্ড নিজস্বভাবে তদন্তে নামে। গত ১১ সেপ্টেম্বর তিন সদস্যের একটি কমিটি করা হয়। ১৮ সেপ্টেম্বর কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও ১৫ কর্মদিবস সময় বাড়ানো হয়েছে।

এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ সাংবাদিকদের জানান, দুদকের কর্মকর্তারা যা চেয়েছেন আমরা তা দিয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আমরাও তদন্ত কমিটি গঠন করেছি।

এর আগে গত ১০ আগস্ট পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৬৬৯ জনের ফল পরিবর্তন হয়। উত্তরপত্রে নম্বর সংশোধন হয়েছে ১ হাজার ৭৪২ জনের, জিপিএ বদলেছে ৬৪৬ জনের। ফেল থেকে পাস করেছে ৬৪ শিক্ষার্থী এবং নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।

চট্টগ্রাম বোর্ডে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪১ হাজার ৩৩ শিক্ষার্থী। এর মধ্যে প্রথম ফলাফলে পাস করেছিল ১ লাখ ১ হাজার ১৮১ জন। জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। পুনর্নিরীক্ষণের পর নতুন ফল অনুযায়ী পাসের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২৪৫ জনে, আর জিপিএ-৫ পায় ১১ হাজার ৯০৮ জন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X