স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান । ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান । ‍ছবি : সংগৃহীত

৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই মহারণ মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভারত নাকি পাকিস্তান—মেগা ফাইনাল শেষে শেষ হাসি কে হাসে, সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা।

পাকিস্তান-ভারতের মুখোমুখি লড়াই হলে সেই ম্যাচ যে শুধু খেলা থাকে না—রূপ নেয় এক মহাযজ্ঞে তা ক্রিকেটভক্তরা ভালোভাবেই জানে । আর এশিয়া কাপে প্রথমবারের মতো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফাইনালে নামছে মুখোমুখি। ফলে প্রত্যাশিতভাবেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২৮ হাজার আসনের টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। আয়োজকরা নিশ্চিত করেছেন, ফাইনালের জন্য ভেন্যুটি এখন ‘হাউসফুল’।

ভারতের বিপক্ষে ফাইনালে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেই দল নিয়েই ফাইনালে মাঠে নামার সম্ভাবনা বেশি তাদের। পাকিস্তানের বোলিং লাইনআপকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে আছেন হারিস রউফ। আছেন স্পিনার আবরার আহমেদও। পেস বোলিংয়ে আফ্রিদি, রউফকে সহযোগিতা করবেন ফাহিম ও তালাত।

অন্যদিকে, নিশ্চিতভাবেই ফাইনালে ভারতের একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। সর্বশেষ শ্রীলঙ্কা ম্যাচে বিশ্রামে ছিলেন জাসপ্রিত বুমরাহ। এই ম্যাচে ফিরবেন তিনি। ফিরতে পারেন অলরাউন্ডার শিবম দুবেও। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অর্শদীপ সিং ও হর্ষিত রানা। শ্রীলঙ্কা ম্যাচে চোটে পড়া হার্দিক পান্ডিয়ার ফাইনাল খেলা নিয়ে শঙ্কা আছে। তিনি ফাইনালে না খেলতে পারলে একাদশে অর্শদীপ বা হর্ষিতের যে কোনো একজনকে রাখতে হবে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১১

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১২

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৪

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৫

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৬

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৭

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৮

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৯

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

২০
X