কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাঝে মাঝেই ঝাপসা দেখছেন? চোখ ক্যানসারের লক্ষণ কি না জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চোখের চারপাশের কোষগুলো যখন অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে এবং একটি টিউমার তৈরি করে, তখনই চোখের ক্যানসার হয়। এই টিউমার কখনো ছোট, আবার কখনো মারাত্মক হতে পারে। এই ধরনের উপদ্রব দ্রুত শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে পারে। তবে সময়মতো শনাক্ত হলে চোখের ক্যানসারের চিকিৎসা কার্যকর হয় এবং দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, চোখের ক্যানসার অনেক সময় প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। কিন্তু নিয়মিত চোখ পরীক্ষা করালে অনেক সময় লক্ষণ দেখা দেওয়ার আগেই সমস্যা শনাক্ত করা যায়। ফলে চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হয় এবং সুস্থতার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

চোখের ক্যানসারের সাধারণ লক্ষণ

চোখের ক্যানসার বিভিন্ন উপসর্গে ধরা দিতে পারে। যেমন— হঠাৎ ঝাপসা দেখা, পাশের দৃষ্টিশক্তি কমে যাওয়া, বিকৃত দেখা বা একেবারে দৃষ্টিশক্তি হারানো। অনেক সময় চোখের সামনে ‘ফ্লোটার’ বা আলো ঝলকানির মতো অনুভূতি হতে পারে।

এ ছাড়া চোখের রঙ বা পিউপিলের আকারে পরিবর্তন, চোখ ফুলে যাওয়া, লালভাব বা দীর্ঘস্থায়ী চুলকানিও হতে পারে চোখের ক্যানসারের লক্ষণ। কিছু ক্ষেত্রে চোখ বা পলকের নিচে গাঁট বা গুটি দেখা যায়। চোখ নাড়াতে সমস্যা হলে তাও গুরুত্ব দিয়ে দেখা উচিত।

কারা বেশি ঝুঁকিতে?

চোখের ক্যানসার যে কোনো বয়সেই হতে পারে। তবে ৫০ বছরের বেশি বয়সীদের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। আবার ৫ বছরের নিচে শিশুদের মধ্যে ‘রেটিনোব্লাস্টোমা’ নামে একটি চোখের ক্যানসার দেখা যায়।

যাদের ত্বক হালকা এবং চোখ নীল বা সবুজ, তাদের এই ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। গাঢ় ত্বক ও বাদামী চোখের মানুষ কিছুটা নিরাপদ। বংশগতভাবে কিছু জিনগত সমস্যা যেমন BAP1 টিউমার সিনড্রোম থাকলে ঝুঁকি বাড়ে।

চিকিৎসকদের দাবি, সূর্যের অতিবেগুনী রশ্মির অতিরিক্ত সংস্পর্শও চোখের ভিতরের মেলানোমা জাতীয় ক্যানসারের আশঙ্কা বাড়াতে পারে।

সচেতনতাই মূল অস্ত্র

বিজ্ঞানীরা বলছেন, চোখের ক্যানসার প্রতিরোধ একটি জটিল বিষয়, তবে নিয়মিত চোখ পরীক্ষা, ঝুঁকির কারণ সম্পর্কে সচেতনতা এবং প্রাথমিক লক্ষণগুলো বুঝে দ্রুত চিকিৎসা নেওয়া— এই সবকিছুই চোখ ও দৃষ্টিশক্তি রক্ষা করতে সাহায্য করে। তাই সামান্য অস্বস্তি হলেও অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র : ডেইলি মেইল দ্য ওয়াল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X