স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

পর্দা নামল এশিয়া কাপের। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত। দলটি শিরোপা জয়ের পাশাপাশি পাচ্ছে বড় অঙ্কের অর্থও। শুধু ভারত নয়, রানার্সআপ পাকিস্তানসহ সুপার ফোর খেলা দলগুলোও পাচ্ছে বড় অঙ্কের অর্থ।

এবারের এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা জাগালেও শেষ অবধি ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টাইগাররা। কৌতূহলের বশে অনেক সমর্থকের মনেই প্রশ্ন, সুপার ফোর খেলা বাংলাদেশ এশিয়া কাপ থেকে কত টাকা পাবে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রাইজমানির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় ৬০ লাখ টাকা। আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কার ঝুলিতে যাবে প্রায় ৪০ লাখ টাকা।

এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারত ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ পাকিস্তান পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। ২০২৩ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। তারও আগে ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা কিছুটা বেড়েছে। টুর্নামেন্টের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য যে দিনকে দিন বাড়ছে, এতে করে সেটিও স্পষ্ট হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X