স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাশরাফি না সাকিব, কে সেরা? জানালেন পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম

মাশরাফি ও সাকিব। ‍ছবি : সংগৃহীত
মাশরাফি ও সাকিব। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে পঞ্চপান্ডবের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। বেশ লম্বা সময় লাল-সবুজ জার্সিতে দারুণ খেলেছেন তারা। পঞ্চপান্ডবের অধ্যায় এখন শেষ। লিটন, হৃদয়, মুস্তাফিজরাই এখন বাংলাদেশর ভরসা। টাইগারদের দুই তারকা ক্রিকেটার মাশরাফি ও সাকিবের মধ্যে অধিনায়ক হিসেবে কে সেরা জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওয়াসিম। সেখানেই বাংলাদেশ দল প্রসঙ্গে নানা কথা বলেন তিনি। জানান, বড় মঞ্চে ভালো করতে হলে বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের ওপর ভরসা রাখতে হবে।

তিনি বলেন, ‘এখানে ক্রিকেট বোর্ডের আসলে কিছু করার নেই। ক্রিকেটারদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। এগুলো তো কোচ আপনাকে শেখাতে পারবে না। আপনার নিজেকেই শিখতে হবে। বাংলাদেশ ক্রিকেট থেকে একটা ইতিবাচক ব্যাপার খুঁজে পাওয়া গেছে এবং সেটা হলো তাদের অসাধারণ ফিল্ডিং।’

বাংলাদেশের অধিনায়কের মধ্যে ওয়াসিম আকরামের আলাদা নজর কেড়েছে মাশরাফি, সাকিব ও মুশফিককে। তবে এই তিন ক্রিকেটারের মধ্যে মাশরাফি ও সাকিবকেই এগিয়ে রাখছেন এই কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশের অধিনায়কদের মধ্যে কাকে আপনার বেশি ভালো লেগেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই মাশরাফি। আরেকজন আছে মুশফিক। মাশরাফি রাজনীতিতে জড়িয়ে গেল। সাকিবও কিছুদিনের জন্য ছিল। এখন লিটন দাস। গত এক বছরে বাংলাদেশ ক্রিকেট সেভাবে আমি দেখিনি। লিটন দাসের অধীনে দল খুব ভালো খেলছে।’

বিসিবি থেকে প্রস্তাব পেলে বাংলাদেশের ক্রিকেটের জন্য স্বল্প মেয়াদে কাজ করতেও রাজি ওয়াসিম আকরাম। লিটনের অনুপস্থিতিতে তাসকিনের অধিনায়ক না হওয়া অবাক করেছে এই পাক কিংবদিন্তকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X