স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ পাওয়াটা ছিল বেশ উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে নিগার সুলতানার দল প্রায় বাদই পড়ে যাচ্ছিল। তবে পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ রান রেটের হিসাব মেলাতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (০২ অক্টোবর) মাঠে নামবে টাইগ্রেসরা।

বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জিতেছিল। নেট রান রেটের হিসেবে এক ম্যাচ জিতে পাকিস্তানকে টপকে সপ্তমে থেকে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে এক বিন্দুও ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা, সাফ জানিয়ে দিলেন নিগার সুলতানা। তিনি বলেন, ‘মাঠে যখন নামি ফাতিমা সানাকে (পাক অধিনায়ক) আমি চিনি না। কারণ, সে তো আমাকে আউট করার চেষ্টা করবে। যখনই আমি তার বিপক্ষে মাঠে নামি তাকে আমি বন্ধু হিসেবে দেখি না, দেখি প্রতিপক্ষ হিসেবে।’

র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এক ধাপ এগিয়ে বাংলাদেশ। তবে মুখোমুখি লড়াইয়ে আবার ৮-৭ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচটিই এগিয়ে দিয়েছে ফাতিমা সানাদের। তবে এবার নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ পর্ব শুরু করতে চায় বাংলার মেয়েরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১০

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১১

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১২

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৪

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৫

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৭

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৮

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৯

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

২০
X