স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম ওভারেই জোড়া আঘাত মারুফার, চাপে পাকিস্তান

বল হাতে দারুণ শুরু বাংলাদেশের। ‍ছবি : সংগৃহীত
বল হাতে দারুণ শুরু বাংলাদেশের। ‍ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই বল হাতে বিধ্বংসী বাংলাদেশি পেসার মারুফা আক্তার। ইনিংস শুরুর প্রথম ওভারে আক্রমণে এসে টানা দুই বলে পাকিস্তানের দুই উইকেট তুলে নিলেন এ টাইগ্রেস।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছ থেকে বল পেয়ে প্রথম তিন বলে কোনো রান দেননি মারুফা। এরপর ওয়াইড ও একটি সিঙ্গেল দেন এ টাইগ্রেস পেসার। তারপরই দেখান তার বিধ্বংসী রূপ। তার করা পঞ্চম বলে সুইং মিস করে বোল্ড হন পাকিস্তানি ব্যাটার ওমাইমা সোহেল পরের বলে ফের তার সুইংয়ে কাবু হয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন সিদরা আমিন।

শুরুর চাপ সামলে পাকিস্তানকে ম্যাচে ফেরাতে চেষ্টা করেন রামিন শামিম ও মুনিবা আলি। তবে তাদের সেই জুটি বেশিক্ষণ টিকেনি। ব্যক্তিগত ১৭ রানে নাহিদার শিকার হন মুনিবা। একই বোলারের বলে ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন রামিনও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে ৫২ রান।

বাংলাদেশ একাদশ : ফারজানা হক, রুবিয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটকিপার), স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিথা আক্তার।

পাকিস্তান একাদশ : মুনিবা আলি, ওমাইমা সোহেল, সিদরা আমিন, আলিয়া রিয়াজ, নাটালিয়া পারভেজ, ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ, রামিন শামিম, নাশরা সান্ধু, ডায়ানা বেগ ও সাদিয়া ইকবাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X