স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অভিযোগ ও বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন সাকিব

সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ‍ছবি : সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। তার আগে স্বেচ্ছাচারিতা আর নোংরামির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। বিসিবি নির্বাচন নিয়ে কথা বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রত্যাশা করেন, যারা নির্বাচিত হয়ে আসবে তারা দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করবে।

বিসিবির নির্বাচনের উত্তাপ টের পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি অত কিছু ফলো করিনি। আশা থাকবে, যারা আসবে, তারা বিসিবির ভালোর জন্য কাজ করবে। সবার প্রতি শুভকামনা।’

বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সাকিব নিজের অবস্থান নিরপেক্ষ রেখে জবাব দেন। বলেন, ‘নির্বাচনের খবর খুব একটা দেখা বা পড়া হয় না। স্বাভাবিকভাবেই আমার জন্য বলা কঠিন আসলে কী হচ্ছে। এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। যেটা জানি না, সেখানে কিছু বলা ঠিক হবে না।’

এশিয়া কাপে ফাইনাল খেলার সুযোগ বাংলাদেশের সামনে থাকলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় টাইগাররা। তবে সাকিব মনে করেন, সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

তিনি বলেন, ‘আমার মনে হয়, সব মিলিয়ে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ম্যাচ বাদ দিলে পরিকল্পনা সঠিক ছিল। যে ধরনের পিচ ছিল, পাকিস্তান যে পরিস্থিতিতে ছিল ওখান থেকে ওদের ১৩৫ রান করা বেশি হয়ে গেছে। আমার মনে হয়, ফিল্ডিংটা অনেক ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যাচগুলো না ফেললে ১০০ রানে অলআউট করা সম্ভব হতো। ওই রানে আটকে দেওয়া গেলে খেলাটাই ওদের (পাকিস্তান) হাতে থাকত না।’

সূত্র- সমকাল

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X