স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাচসেরার পুরস্কার নিয়ে শরিফুলের মানবিক উদ্যোগ

শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশ দলের পেসার শরিফুল ইসলাম। বল হাতে এক উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ে নজর কেড়েছেন তিনি, রান তাড়ার চাপের মুহূর্তে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেছেন দুই বাউন্ডারির মাধ্যমে অপরাজিত থাকার মাধ্যমে। তবে এই পারফরম্যান্সের সেরা মুহূর্ত হলো তার মানবিক উদ্যোগ।

ম্যাচসেরার পুরস্কার হিসেবে জেতা অর্থ এবার তিনি দান করবেন নিজের জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষদের। সামাজিক মাধ্যমে এক ঘোষণায় শরিফুল জানিয়েছেন, আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচে যতবারই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতবেন, প্রতিবারই সেই অর্থ তিনি এলাকার গরিব ও অসহায় মানুষের সহায়তায় বিতরণ করবেন। তিনি লিখেছেন, ‘দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিয়মিতভাবে এই কাজ করার তৌফিক দেন।’

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট নেন শরিফুল। এরপর বাংলাদেশের রান তাড়ায় শেষে ফিনিশারের দায়িত্বও পালন করেন। শেষ মুহূর্তের চাপের মধ্যে ১৯তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও সিঙ্গেল নেওয়ার পর, ২০তম ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলকে ২ উইকেটে জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কার হিসেবে ৫০ হাজার আফগানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা) জিতে তা পুরোপুরি দানের সিদ্ধান্ত নিয়েছেন এই টাইগার পেসার।

এটি নতুন কোনো উদ্যোগ নয়। নিজের জন্মস্থান নিয়ে শরিফুল আগেও সচেতনতা প্রকাশ করেছেন। পঞ্চগড়ে মাদক ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন এবং ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি তুলেছেন।

বাংলাদেশের নজর এখন তৃতীয় টি-টোয়েন্টিতে। আফগানিস্তানের হোয়াইটওয়াশ মিশনে রোববার (৫ অক্টোবর) মাঠে নামবে টাইগাররা। শরিফুলের পারফরম্যান্স ও মানবিক উদ্যোগ খেলা ছাড়াও দর্শকদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X