ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ম্যাচ খেলে প্রস্তুতি নেবেন তামিম-রিয়াদরা

তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ । ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ড সিরিজে নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রামে রাখার চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপ সামনে রেখে বাড়তি সতর্কতা থেকেই এমন পরিকল্পনা বোর্ডের। এ সিরিজে বিশ্বকাপের ভাবনায় থাকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও বেশ কয়েকজনকে সুযোগ দিতে চান কর্তারা। তবে তার আগেই তামিম-রিয়াদদের খেলার সুযোগ করে দিচ্ছে বিসিবি।

চট্টগ্রামে বাংলাদেশ টাইগার্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে এশিয়ান গেমসের দল। খবর নিয়ে জানা গেছে, সেখানে খেলার সুযোগ পাচ্ছেন তামিম, রিয়াদরাও। তবে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা তামিমকে নিয়ে একটু বেশিই সতর্ক বিসিবির মেডিকেল বিভাগ। রিয়াদ ওয়ানডে খেললেও তামিম খেলবেন শুধুই টি-টোয়েন্টি ম্যাচগুলো।

আগামী ১৪ সেপ্টেম্বর হবে একমাত্র ৫০ ওভারের ম্যাচটি। সেখানে নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি নেবেন রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈতক ও জাকির হাসানরা। ১৭ তারিখ থেকে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু করবেন তামিম। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ সিরিজের প্রথম দুই ম্যাচ খেলেই নিউজিল্যান্ড সিরিজের দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X