স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

টসের সময় হাত মেলাননি ভারত ও পাকিস্তানের অধিনায়ক। ‍ছবি : সংগৃহীত
টসের সময় হাত মেলাননি ভারত ও পাকিস্তানের অধিনায়ক। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে ছেলেদের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে মেয়েদের ক্রিকেটেও পাকিস্তান অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক। রোববার (০৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোয় নারী বিশ্বকাপের লিগ পর্বের খেলায় টসের সময় ভারত অধিনায়ক হারমনপ্রীত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা একে অপরের সঙ্গে হাত মেলাননি।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারত–পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও দুই অধিনায়ক হাত মেলাননি। ম্যাচের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর রীতির অনুসরণও দেখা যায়নি।

ছেলেদের পর মেয়েদের ক্রিকেটেও যে ভারত একই অবস্থা বজায় রাখবে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছিলেন, ‘শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি।’

নারী ক্রিকেটে সাদা বলে ভারত ও পাকিস্তান একে অন্যের বিপক্ষে ২৭ বার খেলেছে। ভারত এগিয়ে রয়েছে ২৪-৩ ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ১১টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ভারত। পাকিস্তানের ৩টি জয়ই টি-টোয়েন্টিতে।

পাকিস্তানের আসল চিন্তা তাদের ব্যাটিং। প্রথম ম্যাচে যা দলকে ভুগিয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। জুটি গড়তে পারেনি। ফাতিমা ও ডায়ানা দারুণ বল করলেও বাকিরা সাহায্য করতে পারেননি। একই মাঠে আবার ম্যাচ খেলতে নামাই পাকিস্তানের কাছে একমাত্র সুবিধা হতে চলেছে। কলম্বোয় অনেক দিনই ভারত খেলেনি। ফলে হারমনপ্রিতদের কাছে নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X