স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:২০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
আফগানদের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৪ এবং ২ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজ ছন্দে ছিলেন না। ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। ওয়ানডে সিরিজ মাথায় রেখে শেষ ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে শরিফুলের সঙ্গে জুটি বাঁধতে পারেন তানজিম সাকিব। সাইফউদ্দিনকে বিশ্রাম দেওয়া হলে খেলবেন তাসকিন আহমেদ।

সদ্যই এশিয়া কাপের সুপার ফোর থেকে মিশন শেষ করে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। যদিও প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। দুবারই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তার পরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ে খুশি নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া জাকের আলি। তিনি বলেন, ‘সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ভালো লাগছে। দল হিসেবে আমরা গত দুই ম্যাচে সত্যিই ভালো খেলেছি। বোলাররা ভালো করেছে। উইকেট ভালো ছিল এবং বোলাররা নিজেদের সেরাটা দিয়েছে। আমরা ইতিবাচক ছিলাম এবং ভালো পারফরম্যান্স করার চেষ্টা করেছি।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X