রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। পুরোনো ছবি
মেহেদী হাসান মিরাজ। পুরোনো ছবি

পরাজয়ের হতাশা মুখে নিয়েও চোখে ছিল দৃঢ়তা। ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৬০ রান, বল হাতে ১০ ওভারে মাত্র ৩২ রানে ১ উইকেট—এমন অলরাউন্ড পারফরম্যান্সেও জয়ের হাসি আসেনি মেহেদী হাসান মিরাজের মুখে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের হার মেনে নিয়েও বাংলাদেশের অধিনায়ক বিশ্বাস রাখছেন, এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।

আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১৫ ওভারের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের সেই সময়টায় দলকে টেনে তোলেন মিরাজ ও তাওহীদ হৃদয়। দুজনের ১০১ রানের পার্টনারশিপে কিছুটা লড়াইয়ের আভাস মিলেছিল, কিন্তু পরে আর কেউ বড় ইনিংস গড়তে পারেননি। ফলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ২২১ রানে—যা আফগানদের জন্য ছিল তুলনামূলক সহজ লক্ষ্য।

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে স্পষ্টভাষী মিরাজ বললেন, ‘আমরা প্রথম ১৫ ওভারে অনেক উইকেট হারিয়েছি। উইকেটটা সহজ ছিল না, টার্ন করছিল। তখন তাওহীদ খুব ভালোভাবে সামলে নিয়েছে, ইতিবাচক ক্রিকেট খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো জুটি গড়তে পারিনি—সেখানেই আসল সমস্যা।’

অধিনায়কের চোখে এই হারের কারণ স্পষ্ট—রানের ঘাটতি। টসের সময় ২৮০ রানের লক্ষ্য স্থির করলেও বাস্তবে তা অধরাই থেকে যায়। ‘আমরা এই উইকেটের তুলনায় অন্তত ৪০ রান কম করেছি,’ মিরাজ বলেন।

‘যদি ২৬০-এর কাছাকাছি তুলতে পারতাম, তাহলে ফলটা ভিন্ন হতে পারত। কারণ আমাদের বোলিং যথেষ্ট ভালো ছিল।’

তবুও মিরাজের কণ্ঠে হতাশার চেয়ে আশার সুরই বেশি। সিরিজে এখনো দুই ম্যাচ বাকি, এবং অধিনায়ক মনে করেন সেটিই বাংলাদেশের ফিরে আসার সুযোগ। ‘আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এক ম্যাচ গেছে, দুইটা বাকি আছে। এই ম্যাচে আমরা কিছু ভুল করেছি, কিন্তু এখান থেকেই শেখা যায়। আমি বিশ্বাস করি ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।’

একই ভেন্যুতে আগামী শনিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে বাংলাদেশকে—আর মিরাজ জানেন, এই ম্যাচটাই হতে পারে ঘুরে দাঁড়ানোর শুরু।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১০

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১১

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৩

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৪

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৫

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৬

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৯

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

২০
X