স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে আরও একটি কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের সামনে প্রতিপক্ষ দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমে এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নারী বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয় দিয়ে যাত্রা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাবে অভিষেক ওয়ানডেতে খেলতে নামা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ১১৩ বল বাকি রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের গৌহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগ্রেসরা।

বাংলাদেশ একাদশ- রুবাইয়া হায়দার, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, মারুফা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১০

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১১

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১২

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৫

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৬

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৮

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৯

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০
X