স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

মারুফা আক্তার। ‍ছবি : সংগৃহীত
মারুফা আক্তার। ‍ছবি : সংগৃহীত

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে আলাদা নজর কাড়েন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তার পেস-সুইংয়ে দিশাহারা হয় ব্যাটাররা। কিংবদন্তি লাসিথ মালিঙ্গাও প্রশংসায় ভাসান মারুফাকে। তবে টাইগ্রেস এই পেসারের উঠে আসার পথটা মসৃণ ছিল না। কান্নাবিজড়িত কণ্ঠে আইসিসির এক ভিডিও বার্তায় মারুফা শোনালেন তার দুঃখের করুণ গল্প।

বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করছেন মারুফা, সেই ছবিটি আজও গেঁথে আছে অনকের মনে। কর্দমাক্ত জমিতে শক্ত হাতে লাঙলের হাল ধরে জমি চাষ করেছিলেন মারুফা। অনেকের জন্য সেই ছবিটি আজও প্রেরণা। চরম দারিদ্র্য ও সমাজের কটুকথা, অবজ্ঞা পেছনে ফেলে আজ বিশ্ব মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন মারুফা।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের আগে আইসিসির এক ডকুমেন্টারিতে মারুফা কান্নাবিজড়িত কণ্ঠে জানান, ভালো পোশাক না থাকায় বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো না তাদের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ে বা কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার যে সামাজিক রীতি, অনেকে সেটাও করতেন না। তারা বলতেন, ‘‘তাদের ভালো পোশাক নেই। দাওয়াত দিলে মানসম্মান থাকবে না। এ ধরনের কথাবার্তাও শুনতে হয়েছে।’

মারুফা বলেন, ‘আমার বাবা একজন কৃষক। আমাদের ওইরকম টাকা-পয়সা ছিল না। আব্বা যখন বাসায় থাকত না, বাজারে যেত— তখন অনেকে এসে মাকে অনেক কথা বলত। অনেক খারাপ খারাপ কথা বলে যেগুলা নেওয়ার মতো না। আমার মা রুমে গিয়ে কান্না করত। আমি আবার গিয়ে এক কোণায় কান্না করতাম যে, আমার জন্য এতকিছু হচ্ছে।’

উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে এখন অবধি মারুফা ২৯ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি খেলেছেন। দুই ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯ ম্যাচে নিয়েছেন ৪৫ উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X