স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

জয়ের ধারায় ফেরার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
বিশ্বকাপের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা দুই ম্যাচ হেরেছে টাইগ্রেসরা। তাই জয়ের ধারায় ফিরতে উদগ্রীব নিগার সুলতানা জ্যোতির দল। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

নারী বিশ্বকাপের ১৩তম আসরে দারুণ জয় দিয়ে যাত্রা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার কলম্বোতে লিগ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় টাইগ্রেসরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাবে অভিষেক ওয়ানডেতে খেলতে নামা ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ১১৩ বল বাকি রেখে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ভারতের গৌহাটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করলেও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে টাইগ্রেসরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে দলের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৩ বার জয়ের দেখা পেয়েছে তারা। বাকি ১৮ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল বাংলাদেশ। ঐ সিরিজ ২-১ ব্যবধানে হারে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১০

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১১

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১২

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৫

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৬

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৭

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৮

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৯

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X