স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সেমির আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে খেলতে পারেননি নাহিদা ও মারুফা আক্তার। এই দুই বোলার আজ (২০ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেছেন। নাহিদা ও মারুফা ফেরায় ফাহিমা খাতুন ও ফারিহা ইসলাম তৃষ্ণা বাদ পড়েছেন।

গ্রুপ পর্বে বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এরপর ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে টানা চার ম্যাচে হেরে সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে টাইগাররা।

তবে কাগজে-কলমে আশা এখনো টিকে আছে। সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে শুধু শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকেও।

নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে আসরে শুভ সূচনা করে টাইগ্রেসরা। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও মারুফা আক্তার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১০

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১১

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১২

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৫

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৬

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৭

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৮

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

২০
X