স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ দেশের সঙ্গে সম্পর্ক থাকা কে এই ‘গ্লোবাল’ ক্রিকেটার

আন্তুম নাকভি। ‍ছবি : সংগৃহীত
আন্তুম নাকভি। ‍ছবি : সংগৃহীত

আন্তুম নাকভি নামটি ক্রিকেট দুনিয়ায় খুব বেশি পরিচিত নয়। ভারতের বিপক্ষে গত বছর টি-টোয়েন্টি সিরিজে তার অভিষেক হয়ে গেলে এতদিনে হয়তো মোটামুটি একটা পরিচিতি পেয়ে যেতেন। তবে ভিসা জটিলতার কারণে সেসময় হয়নি অভিষেক। আফগানিস্তান সিরিজের জন্য জিম্বাবুয়ের ঘোষিত টেস্ট দলে থাকলেও জায়গা হয়নি একাদশে।

নাকভিকে নিয়ে এত আলোচনার কারণ তার বহুজাতিক পটভূমি। ২৬ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডারের জন্ম বেলজিয়ামে হলেও বাবা পাকিস্তানি এবং মা ভারতীয় বংশোদ্ভূত। তবে তিনি বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ায় আর খেলবেন জিম্বাবুয়ের হয়ে। অর্থাৎ পাঁচ দেশের সঙ্গে তার রয়েছে সম্পর্ক।

নাকভির দাদা-দাদি অনেক আগেই পাকিস্তান ছেড়ে বেলজিয়ামে পাড়ি জমান। ইউরোপের দেশটিতেই জন্ম হয় তার বাবার। নাকভির মায়ের জন্ম বেলজিয়ামে হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। নাকভির বয়স যখন ৪ বছর, তখন তার পরিবার বেলজিয়াম ছেড়ে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তার ক্রিকেটে হাতেখড়িও সেখানেই। তিনি একজন দক্ষ পাইলটও।

অস্ট্রেলিয়ার ডারউইনে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার সলোমন মায়ারের সঙ্গে পরিচয় হয় নাকভির। মায়ারই নাকভিকে জিম্বাবুয়েতে গিয়ে ক্রিকেট ক্যারিয়ার গড়তে উৎসাহিত করেন। তার কথামতো নাকভি জিম্বাবুয়েতে চলে যান।

২০২৪ সালের শুরুতেই জিম্বাবুয়ের ক্রিকেটাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেন নাকভি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে জিম্বাবুয়ের কোনো দলের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ট্রিপল সেঞ্চুরি করেন। এরপরই ধারাবাহিক পারফরম্যান্স করতে থাকেন তিনি যার পুরস্কারস্বরূপ জিম্বাবুয়ে জাতীয় দলের টিকিট পেয়ে যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X