স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ বছর বয়সে এই প্রথম এমন কীর্তি গড়লেন রোহিত শর্মা

রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

অনেকের মতে, ক্যারিয়ারের শেষলগ্নে আছেন রোহিত শর্মা। ব্যাট হাতে ভারতের আস্থার প্রতীক হয়ে আছেন দীর্ঘদিন। জিতেছেন বিশ্বকাপও। তবে কখনোই আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে ওঠা হয়নি রোহিত শর্মার। অবশেষে, ভারতের সাবেক অধিনায়ক নতুন ইতিহাস গড়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) আইসিসির নতুন হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার হয়েছেন রোহিত শর্মা। ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে এই শীর্ষস্থান দখল করলেন। শুভমান গিলকে হটিয়ে দুই ধাপ এগিয়ে উঠে প্রথম স্থান দখলে নেন তিনি।

গত সপ্তাহে রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৪৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ বলে ৭৩ রান করেন তিনি। এরপর সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত থেকে ১২৫ বলে ১২১ রান করেন। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্সে রোহিতের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮১।

রোহিতের এই অর্জনের মাধ্যমে তিনি পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটার হলেন। এর আগে শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও শুভমান গিল পেয়েছিলেন এ মর্যাদা।

নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ১৩৫ রান করার কল্যাণে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ২৩ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন। ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচে ১৪০ রান করা এই ওপেনারের ২৪ ধাপ উন্নতি হয়েছে। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে সৌম্য এখন ৬২ নম্বরে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১০

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১১

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১২

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৩

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৪

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৫

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৬

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

১৭

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৯

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২০
X