স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ফাইনাল নিশ্চিত করা ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। তাসকিন আহমেদের জায়গায় দলে এসেছেন তিনি। অন্যদিকে শরীফুলের জায়গায় দলে এলেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও আরেক পেসার হাসান মাহমুদকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে শেখ মেহেদীকে। আগেই বিসিবি জানিয়েছিল পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে আসা দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকে এই ম্যাচে পাবে না বাংলাদেশ। তার জায়গায় আবার সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়াও ফর্মহীন নাঈম শেখকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে।

অন্যদিকে আগেই ফাইনাল নিশ্চিত করা ভারত বিশ্রাম দিয়েছে নিয়মিত একাদশের পাঁচ তারকাকে। কোহলি, বুমরাহ, সিরাজ, কুলদীপ ও পান্ডিয়ার জায়গায় দলে এসেছেন তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, প্রদীশ কৃষ্ণা, মোহাম্মদ শামি ও শার্দল ঠাকুর এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ভারতের তিলক ভর্মার।

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব, শেখ মাহেদী ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সুর্যকুমার যাদব, তিলক ভর্মা, লোকেশ রাহুল (উইকেটকিপাপর), ইশান কিশান, শার্দল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, প্রদীশ কৃষ্ণ, মোহাম্মাদ শামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১০

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১১

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১২

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১৩

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৪

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৫

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৬

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৭

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৮

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

২০
X