ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

অভিষেকেই স্বপ্নপূরণ তানজিম সাকিবের  

তানজিম সাকিব। ছবি : সংগৃহীত
তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

জাতীয় দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার তানজিম সাকিবের এখন সুযোগ পাওয়ারই কথা ছিল না। আরেক পেসার এবাদত হোসেনের ইনজুরি এই তরুণকে এশিয়া কাপের দলে আসার সুযোগ করে দেয়। বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়া কাপের শেষ ম্যাচে অভিষেকও হয় ২০ বছর বয়সী এই তরুণের।

আর ভারতের বিপক্ষে অভিষেকটা মনে রাখার মতোই হয়েছে বাংলাদেশের এই পেসারের। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতাই খুলেছেন রোহিত শর্মার মতো ব্যাটারকে দিয়ে। ৭.৫ ওভার বল করে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। সঙ্গে ধুঁকতে থাকা বাংলাদেশও পেয়েছে ভারতের বিপক্ষে ৬ রানের জয়। এমন অভিষেক সবসময় মনে থাকবে তানজিমের!

২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতকে প্রথম ধাক্কাটা দেন তানজিম। রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিতকে। এরপর যেভাবে ইনসুইং ডেলিভারিতে অভিষিক্ত তিলক বর্মাকে ফিরিয়েছেন, সেটা শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেয়।

তানজিমের কাছে রোহিতের উইকেটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ, এটাই যে তার স্বপ্নের উইকেট। ম্যাচ শেষে এই পেসার বলেন, ‘রোহিত ভাইয়ের উইকেটটা আমার স্বপ্নের উইকেট, প্রথম উইকেট। আমি শুধু সঠিক লাইন ও লেংথে বোলিং করতে চেয়েছি।’

শুরুতেই ব্রেক থ্রু এনে দেওয়ায় অধিনায়ক সাকিব ৬ ওভারের লম্বা স্পেল করিয়েছেন তানজিমকে দিয়ে। তানজিম বলছেন দলের প্রয়োজনে এমন স্পেলের জন্য প্রস্তুত থাকেন তিনি, ‘এমন কিছুর জন্য আমি মানসিকভাবে প্রস্তুত থাকি। দলের যখন আমাকে প্রয়োজন হয়, তখন এমন লম্বা স্পেল করার জন্য প্রস্তুত থাকি। অনুশীলনও এভাবে নিজেকে প্রস্তুত করি।’

ইনিংসের শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। সেখানে প্রথম তিন বলই ডট দেন তানজিম। এরপর চতুর্থ বলে মোহাম্মদ শামি বাউন্ডারি মারেন। ওভারের প্রথম চার বলই স্লোয়ার করা তানজিম ওভারে পঞ্চম বল করেন ইয়র্কার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই পেসার ইয়র্কার দিতে পারবেন, এই বিশ্বাস থেকেই ইয়র্কার করেছেন, ‘প্রথম ভেবেছিলাম স্লোয়ার করব, তবে পরে মনে হলো আঁটসাঁট ইয়র্কার করি। বিশ্বাস ছিল নিখুঁত ইয়র্কার করতে পারব, সেটাই হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X