ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডাম্বুলার পর এবার কলম্বো, ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে শ্রীলঙ্কা?

শেষ হাসি হাসবেন কে দাসুন না রোহিত?
শেষ হাসি হাসবেন কে দাসুন না রোহিত?

চোট জর্জর দল। নেই অনেক অভিজ্ঞ ক্রিকেটার। দলে প্রাধান্য তাই তারুণ্য। তবে টিম স্পিরিট দুর্দান্ত। দলীয় পারফরম্যান্স দেখার মতো। এশিয়া কাপের ফাইনালে তাই শ্রীলঙ্কা টিমকে নিয়ে সবাই অবাক হলেও দলের সামর্থ নিয়ে কারও সংশয় নেই। শিরোপা নির্ধারণী ফাইনালে লঙ্কানদের প্রতিপক্ষ ভারত। ধারে-ভারে ভারত এগিয়ে থাকলেও অদম্য শ্রীলঙ্কাও শিরোপার অন্যতম দাবিদার।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ১৩ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ২০১০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। এবার সেই শোধ তুলতে পারবে লঙ্কানরা?

ভারতের জন্য শ্রীলঙ্কা বরাবরই শক্ত প্রতিপক্ষ। অতীত ইতিহাস তাই বলে। এশিয়া কাপে ভারতের শিরোপা সর্বোচ্চ সাতবার, শ্রীলঙ্কা ছয়বার। আর সেখানে পাকিস্তানের শিরোপা মাত্র দুইবার। এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে মোট সাতবার। এর মধ্যে ভারত জিতেছে চারবার, শ্রীলঙ্কা তিনবার।

আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারত এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে ভারতের জয় ৫টিতে, শ্রীলঙ্কা জিতেছে চারটিতে। ভারতের মাটিতে ২০১১ সালের বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ধোনির নেতৃত্বাধীন ভারত জিতেছিল শিরোপা।

এশিয়া কাপের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার সর্বশেষ মোকাবিলা ২০১০ সালে ডাম্বুলায়। সেই ফাইনালে ৮১ রানের জয়ে শিরোপা জিতেছিল ভারত। দীনেশ কার্তিকের ৬৬ রানের সৌজন্যে প্রথমে ব্যাট করে ২৬৮ তুলেছিল ভারত। জবাবে আশিস নেহরার বোলিং দাপটে ১৮৭ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা।

সেই পরিসংখ্যান নিশ্চয়ই মাথায় রয়েছে দাসুন শানাকাদের। সেই ফাইনালের মতো এবারকার ফাইনালও লঙ্কানদের মাটিতে। শিরোপা জেতার সঙ্গে সঙ্গে রোহিত-কোহলির বিরুদ্ধে পুরোনো ফাইনালের হারের শোধটা ভালোমতো নিতে চাইবে টিম শ্রীলঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১০

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১১

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১২

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৩

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৪

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৫

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৬

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৮

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

১৯

‘আমরা সবাই মেসিকে মিস করব’

২০
X