স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল : নতুন বোলিং কোচের নাম জানাল কেকেআর

বোলিং কোচের নাম জানিয়েছে কলকাতা। ছবি : সংগৃহীত
বোলিং কোচের নাম জানিয়েছে কলকাতা। ছবি : সংগৃহীত

আইপিএলকে সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মিনি নিলামের আগে কোচিং প্যানেল সাজিয়ে নিচ্ছে তারা। সহকারী কোচের পর এবার আনুষ্ঠানিকভাবে বোলিং কোচের নাম জানিয়েছে কেকেআর।

আইপিএলের আগামী মৌসুমে কলকাতার বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। এর আগে খেলোয়াড় হিসেবে একই দলে খেলেছিলেন তিনি। ফলে, দল সম্পর্কে তার বেশ ভালো ধারণা রয়েছে।

গত মৌসুম পর্যন্ত কেকেআরের বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। এবার তিনি লখনৌ সুপার জায়ান্টসে বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। ফলে কেকেআরের বোলিং কোচের পদ ফাঁকা ছিল। সেখানেই এলেন সাউদি।

কোচ হিসেবে সাউদির দলে যোগ দেওয়ার কথা জানিয়েছে কেকেআর। নিউজিল্যান্ডের হয়ে ১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সাউদি। ১০৭ টেস্ট, ১৬১ ওয়ানডে ম্যাচ ও ১২৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে দেশের জার্সিতে মোট ৭৭৬ উইকেট নিয়েছেন সাউদি। আইপিএলে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কেকেআরে ছিলেন। এছাড়া, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

কেকেআরে নতুন দায়িত্ব নিয়ে সাউদি বলেন, “কেকেআর আমার পুরোনো ঘর। সেখানে নতুন ভূমিকায় ফিরতে পেরে গর্বিত। আইপিএলে সেরা দলগুলোর মধ্যে কেকেআর অন্যতম। তিনবারের চ্যাম্পিয়ন। এবারও ওদের চ্য়াম্পিয়ন করার চেষ্টা করব।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X