স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল: চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

পাকিস্তানের উসমান খানকে দলে ভেড়াল ঢাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের উসমান খানকে দলে ভেড়াল ঢাকা। ছবি : সংগৃহীত

বিপিএলের আগামী আসরকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী পাঁচ দল। ব্যতিক্রম নয় ঢাকা ক্যাপিটালসও। ইতোমধ্যেই দেশের দুই তারকা ক্রিকেটারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে তারা। এবার পাকিস্তানের ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে বিপিএলে চিটাগং কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছেন উসমান। হাঁকিয়েছিলেন শতকও। ১৬৭ স্ট্রাইকরেটে ৮ ম্যাচে করেছিলেন ২৮৫ রান। পাক এই ক্রিকেটারকে বিপিএলের আসন্ন আসরে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে।

এর আগে, ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন তাসকিন আহমেদ ও সাইফ হাসান। আগামী বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন তারা। বিপিএলের গত আসরে তাসকিন দুর্দান্ত রাজশাহী ও সাইফ খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। এবার নিলামের আগে সব দলকেই দুজন করে স্থানীয় ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে। সেটি কাজে লাগিয়েই তাসকিন ও সাইফকে দলে ভিড়িয়েছে ঢাকা।

বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। তার আগেই দলগুলো পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে কাজ করে যাচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ দুজন বাংলাদেশি (এ ও বি ক্যাটাগরি) খেলোয়াড় এবং কমপক্ষে এক থেকে দুজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে।

বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। নিলামের বাইরে সরাসরি সই করানো যাবে সর্বাধিক দুজন খেলোয়াড়কে। প্রতিটি দল সর্বোচ্চ ১৬ জন স্থানীয় ক্রিকেটার নিবন্ধন করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X