কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় ফয়সালাবাদ শহরের একটি গ্লু তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে কমপক্ষে ১৫ শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় কারখানাটি ও আশপাশের কয়েকটি বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কারখানায় আগুন ধরে যায়। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর কারখানার ব্যবস্থাপককে আটক করা হয়েছে এবং মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় প্রশাসক রাজা জাহাঙ্গীর বলেন, বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আসলাম জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানে কারখানার নিরাপত্তার মান নিম্ন হওয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত বছর ফয়সালাবাদের একটি টেক্সটাইল মিলে বয়লার বিস্ফোরণে ১২ জন আহত হন। আর গত সপ্তাহেই করাচির একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে চারজন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X