ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজের কাছেই আমরা হেরেছি : শানাকা

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ছবি : সংগৃহীত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড অষ্টমবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। কলম্বোতে ভারতীয় পেসার মোহাম্মাদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। আর তাই তো ম্যাচ শেষে ভারতীয় বোলারকে প্রশংসায় ভাসালেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতের কাছে লজ্জার হারের সম্মুক্ষীণ হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে হারলেও ভারতীয় পেসার সিরাজের বোলিংয়ের প্রশংসা করতে ভোলেননি লঙ্কান দলপতি শানাকা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকের ফাইনাল সম্পর্কে কথা বলেন শানাকা। লঙ্কান অধিনায়ক বলেন, ‘ফাইনালে অসাধারণ বোলিং প্রদর্শন করেছেন সিরাজ। তাকে কৃতিত্ব দিতেই হবে কারণ সে আমাদের ব্যাটারদের বল খেলতে বাধ্য করেছেন। মূলত তার কাছেই আমরা হেরে গেছি।’

শানাকা আরও বলেন, ‘আমি ভেবেছিলাম কলম্বোর পিচ ব্যাটারদের জন্য ভালো হবে। কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি ব্যাটিং ব্যর্থতার জন্য বিরাট ভূমিকা পালন করেছে। যা আমাদের জন্য অনেক কঠিন ছিল। তবে এই টুর্নামেন্টে আমাদের জন্য ইতিবাচক দিক ছিল সাদিরা সামারাবিক্রমা এবং কুসাল মেন্ডিসের স্পিনিং কন্ডিশনে মধ্যবর্তী সময়ে দারুণ ব্যাটিং করা।’

তিনি আরও বলেন, ‘চারিথ আশালাঙ্কা দুর্দান্ত ব্যাট করেছেন এবং চাপ সামলেছেন। ভারতীয় কন্ডিশনে এই তিনজনই ভালো পারফর্ম করবে এবং প্রচুর রান করবে। এ ছাড়াও দুনিথ ওয়েল্লাগে, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা এবং কাসুন রাজিথা এবং প্রমোদ মদুশানরা আসন্ন বিশ্বকাপে ভালো করবে বলে আমি আশাবাদী। পাঁচজন প্রধান খেলোয়াড় ছাড়াই ফাইনালে এসেছি আমরা। শেষ পর্যন্ত আমি ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। যারা স্টেডিয়ামে এসেছেন, সত্যিই দুঃখিত যে, আমরা আপনাদের হতাশ করেছি। ক্রিকেটার হিসেবে আমরা আপনাদের সত্যিই ভালোবাসি এবং ভারতীয় দল যে ক্রিকেট খেলছে তার জন্য অভিনন্দন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

২০ শিশুসহ শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

১০

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

১১

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

১২

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

১৩

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

১৪

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১৫

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১৬

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

১৭

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

১৮

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১৯

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

২০
X